
সরকারি মোবাইল অপারেটর টেলিটক আজ রোববার থেকে উচ্চগতির ইন্টারনেট সেবা ফাইভ-জি চালু করতে যাচ্ছে। পরীক্ষামূলকভাবে ঢাকার চারটি এবং ঢাকার বাইরের দুই এলাকায় এই প্রযুক্তি চালু হবে। আর আগামী বছরের মার্চে ঢাকার ২০০টি গুরুত্বপূর্ণ এলাকায় চালু হবে টেলিটকের ফাইভ-জি। বেসরকারি মোবাইল অপারেটররাও আগামী মার্চ মাসে এই প্রযুক্তি চালু করবে।
গতকাল ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আজ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, রোববার (আজ) ডিজিটাল বাংলাদেশ দিবসে বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে।’
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ রাজধানীর রেডিসন হোটেলে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই যাত্রার উদ্বোধন করবেন।
মোস্তাফা জব্বার জানান, প্রাথমিকভাবে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ, সাভার ও টুঙ্গিপাড়াকে ফাইভ-জির আওতায় আনা হবে। আগামী বছরের মার্চের মধ্যে ঢাকা শহরের ২০০টি গুরুত্বপূর্ণ এলাকায় এই সেবা চালু করবে টেলিটক। আগামী বছরের মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলাম দেওয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর ফাইভ-জি চালু করবে। ২০২২ সালের পর টেলিটক ও বিটিসিএলের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এই সেবা চালুর প্রস্তুতির কাজ চলছে।
পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালুর পর সংশ্লিষ্ট এলাকার টেলিটকের গ্রাহকেরা টেলিটক ডাটার বর্তমান মূল্যেই ফাইভ-জি ডাটা ব্যবহার করতে পারবেন। তবে এ জন্য ফাইভ-জি সাপোর্ট করে এমন মোবাইল ফোন থাকতে হবে। পরীক্ষামূলক কার্যক্রম চালানোর জন্য বিটিআরসি টেলিটককে বিনা মূল্যে তরঙ্গ বরাদ্দ দিয়েছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫