একটি উড়োজাহাজ কত বড় হতে পারে? যদি বলি একটি ফুটবল মাঠের সমান! অবিশ্বাস্য হলেও এমন বিশাল একটি উড়োজাহাজ তৈরির কাজ শুরু হতে যাচ্ছে। ভাগ্য ভালো থাকলে কয়েক বছরের মধ্যে ফুটবল মাঠের আকারের উড়োজাহাজটিকে মাথার ওপর দিয়ে উড়ে যেতেও দেখতে পারেন!
গত জানুয়ারিতে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ স্ট্রেটোলঞ্চ রক তার দীর্ঘতম পরীক্ষামূলক ফ্লাইট শেষ করার পর বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। মূলত রকেট এবং হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির যান বহন করার জন্য নকশা করা হয় এর। ২৩৯ ফুট লম্বা উড়োজাহাজটি পাঁচ লাখ পাউন্ড ওজন বহনে সক্ষম বলে দাবি করা হয়েছে। কমপক্ষে ১২ হাজার ফুট লম্বা একটি রানওয়ে প্রয়োজন এর ওড়ার জন্য। দুটি বোয়িং ৭৪৭-৪০০ জাম্বো জেটের সমন্বয়ে তৈরি করা হয় বিশালাকায় উড়োজাহাজটি।
তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, এখন আরও বড় এক উড়োজাহাজের কাজ চলছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, ৩৫৬ ফুট লম্বা (ফুটবল মাঠের চেয়ে চার ফুট কম) উইন্ডরানার নামের উড়োজাহাজটি তৈরি হয়ে গেলে, দৈর্ঘ্য এবং মালামাল বহনের দিক থেকে এটি হবে ইতিহাসের বৃহত্তম উড়োজাহাজ। ৮০ টন ধারণক্ষমতার উইন্ডরানারটিকে বিশ্বের বৃহত্তম উইন্ড টারবাইন ব্লেড বা বায়ুকলের পাখা বহন করার উদ্দেশ্য নিয়ে নকশা করা হয়েছে। এ ধরনের পাখা এত বিশাল যে স্থলপথে পরিবহন সম্ভব নয়। সে ক্ষেত্রে উড়োজাহাজটি নবায়নযোগ্য শক্তির বিভিন্ন প্রকল্পে যে দারুণ কাজে লাগবে তাতে সন্দেহ নেই।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) প্রশিক্ষিত রকেট বিজ্ঞানী মার্ক লুন্ডস্ট্রম ২০১৬ সালে কলোরাডো-ভিত্তিক স্টার্টআপ রেডিয়া প্রতিষ্ঠা করেন। উইন্ডরানারের প্রাথমিক নকশা বছরের পর বছর গোপন রাখা হয়েছিল। প্রকৌশলীদের একটি দলের সঙ্গে লুন্ডস্ট্রম বিষয়টি নিয়ে কাজ করছেন গত সাত বছর।
রেডিয়ার মতে, উইন্ডরানার ছয় হাজার ফুটের মতো ছোট এয়ারস্ট্রিপে অবতরণ করতে সক্ষম হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের প্রথম দিকে শুরু করতে পারে। যদিও রেডিয়া আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি।
এটি নিঃসন্দেহে উড়োজাহাজ চালনায় একটি বিশাল অগ্রগতি, সম্ভাব্য নবায়নযোগ্য শক্তির জন্যও। তবে এটাও ঠিক, একটি ফুটবল মাঠের আকারের কোনো উড়োজাহাজকে মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখাটা কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে অনেকের জন্যই।

টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৫ ঘণ্টা আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৫ ঘণ্টা আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
৮ দিন আগে
আচ্ছা বলুন তো, একজন ভারতীয় ‘চাচা’কে কীভাবে চিনবেন। তাঁকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো তাঁর মুখের এক চেনা বাক্য—‘আমাকে বলতে দাও/দিন।’ এর ঠিক পরপরই তিনি একটি লম্বা বক্তব্য দেওয়া শুরু করবেন। তাঁর বক্তব্যের বিষয়বস্তু হবে—দেশের আসলে কোথায় সমস্যা বা কিসের অভাব।
৮ দিন আগে