ফিলিপাইনের ম্যানিলা চিড়িয়াখানায় ছিল বিশ্বের ‘সবচেয়ে দুঃখী’ হাতি। সেই হাতি মারা গেছে বলে গত মঙ্গলবার ফেসবুক ভিডিওতে জানান ম্যানিলার মেয়র হানি লাকুনা।
মালি নামের স্ত্রী হাতিটি চার দশক ধরে চিড়িয়াখানায় একাই ছিল। প্রাণী অধিকারকর্মীরা এটিকে সবচেয়ে দুঃখী হাতি বলে আখ্যায়িত করেন। তাঁরা এটিকে হাতির অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
চিড়িয়াখানার প্রধান পশু চিকিৎসক ড. হেনরিখ প্যাট্রিক পেনা-ডোমিঙ্গো বলেন, গত শুক্রবার এশীয় হাতিটিকে ক্রমাগত একটি দেয়ালের সঙ্গে তার শুঁড় ঘষতে দেখা গেছে। এটা থেকে বোঝা যায়, ওটার কষ্ট হচ্ছিল।
মঙ্গলবার সকালের দিকে মালি শুয়ে ছিল এবং জোরে শ্বাস নিচ্ছিল। পশু চিকিৎসকেরা অ্যান্টিহিস্টামিন ও ভিটামিন দিয়েছিলেন একে। কিন্তু বিকেলে হাতিটি মারা যায়। ময়নাতদন্তে দেখা গেছে যে হাতিটির কিছু অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়েছিল। তা ছাড়া এর প্রধান ধমনিতে ব্লক ছিল।
১৯৮১ সালে ফিলিপাইনের ওই সময়কার ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে উপহার হিসেবে হাতিটি দেয় শ্রীলঙ্কা সরকার। তখন প্রাণীটির বয়স ছিল ১১ মাস।
সূত্র: বিবিসি

ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১০ ঘণ্টা আগে
মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’
১ দিন আগে
জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
২ দিন আগে
রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
৫ দিন আগে