কামার

রাত পোহালেই কোরবানির ঈদ, দম ফেলার ফুরসত নেই গাংনীর কামারদের
রাত পোহালেই মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের গাংনী উপজেলার কামারেরা। ব্যস্ততা এতই বেড়েছে যে, দম ফেলার ফুরসত নেই। দিন-রাত সমানতালে চলছে লোহার টুংটাং শব্দ। উপজেলার বিভিন্ন কামারপাড়ায় গিয়ে দেখা গেছে, কোরবানি সামনে রেখে

টুংটাং শব্দে ব্যস্ত সিরাজগঞ্জের কামারপল্লী
একদিকে হাপরে আগুনের শিখা অন্যদিকে হাতুরির টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি। ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে ব্যস্ত সময় পার করছেন কামারেরা। তবে নতুন ছুড়ি, দা ও চাপাতির চেয়ে পুরাতন জিনিস মেরামত করতেই ব্যস্ত কামারেরা। বিস্তারিত ভিডিওতে...

স্বামীর ঐতিহ্য ধরে রাখতে সংগ্রামী দুই নারী কামারের যুদ্ধ
আশি ঊর্ধ্ব এই বৃদ্ধ সবকিছু হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এমন অবস্থায় তাঁর দুই পুত্রবধূ ঢাল হয়ে দাঁড়ান। কাঁধে তুলে নেন সংসারের ভার। শ্বশুর ও স্বামীর গড়া কামারের ব্যবসা শুরু করেন। সংগ্রামী দুই নারী কামার কাজ করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

পশু কোরবানির সরঞ্জামের বিক্রি কম, দুশ্চিন্তায় কামারেরা
শেরপুরের নালিতাবাড়ীতে কামারপাড়ায় চিরচেনা সেই ব্যস্ততা এবার নেই। ঈদের আগে যেখানে কামারদের দিন-রাত ব্যস্ত থাকার কথা, সেখানে এখন উল্টো চিত্র। আগের তুলনায় এবার কাজের চাহিদা কম থাকায় সেই ব্যস্ততা শুরু হয়নি। নতুন করে বানিয়ে রাখা কোরবানির সরঞ্জাম বিক্রি নিয়েও দুশ্চিন্তায় আছেন তাঁরা।








