
যুক্তরাষ্ট্রের ওহাইওর এক দম্পতি সম্প্রতি এক চমৎকার ঘটনা ঘটিয়েছেন। তাঁরা সন্তান জন্ম দিয়ে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছেন। কারণ, যে ভ্রূণ থেকে তাদের সন্তানের জন্ম হয়েছে তা ওই দম্পতির শুক্রাণু ও ডিম্বাণু থেকে তৈরি হয়নি। মূলত, তাঁরা ৩১ বছর ধরে সংরক্ষণ করে রাখা এক ভ্রূণ থেকে তাদের সন্তানের জন্ম দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী লিন্ডসে এবং ৩৪ বছরের টিম পিয়ার্স দম্পতি জুলাই মাসের শেষ দিকে তাদের সন্তান জন্ম দেন। শিশুর নাম রাখা হয়েছে থ্যাডেউস ড্যানিয়েল পিয়ার্স। শিশুটির মা লিন্ডসে এমআইটি টেকনোলজি রিভিউ জার্নালকে জানিয়েছেন, তাঁর পরিবার ‘এই বিষয়টিকে একেবারে সাই-ফাই সিনেমার অংশ বলেই মনে করছে এখনো।’
গবেষকেরা বলছেন, মানুষের ইতিহাসে এই প্রথম এত দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সফলভাবে কোনো শিশুর জন্ম হলো। এর আগে, ১৯৯২ সালে সংরক্ষণ করা এক ভ্রূণ থেকে ২০২২ সালে যমজ শিশুর জন্ম হয়েছিল।
লিন্ডসে এবং টিম পিয়ার্স দম্পতি দীর্ঘ সাত বছর ধরে সন্তান গ্রহণের চেষ্টা করেছিলেন। কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা লিন্ডা আর্চার্ড নামে ৬২ বছর বয়সী এক নারীর কাছ থেকে ভ্রূণ ধার করার সিদ্ধান্ত নেন। লিন্ডা এবং তাঁর তৎকালীন স্বামী ১৯৯৪ সালে আইভিএফ (ইনভিট্রো ফাইর্টিলাইজেশন) পদ্ধতিতে ভ্রূণ তৈরি করেছিলেন।
সে সময় লিন্ডা মোট চারটি ভ্রূণ তৈরি করেছিলেন। যার একটি থেকে তাঁর বর্তমানে ৩০ বছর বয়সী কন্যার জন্ম হয়েছে। বাকি ৩টি তিনি সংরক্ষণ করেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও, তিনি ভ্রূণগুলোকে হাতছাড়া করেননি। ভ্রূণগুলোকে তিনি গবেষণা ও অন্য একটি পরিবারকে গোপনে দান করেন।
লিন্ডা জানান, তিনি যে ভ্রূণগুলো দান করেছেন সেগুলো থেকে সন্তান জন্মদান প্রক্রিয়ার সঙ্গে নিজের জড়িত থাকাকে জরুরি বলে মনে করেন তিনি। কারণ, তাঁর মতে এই সন্তানগুলোও তো তাঁর কন্যার সঙ্গে সম্পর্কিত।
লিন্ডা প্রতি বছর কয়েক হাজার ডলার খরচ করতেন এই ভ্রূণগুলো সংরক্ষণ করতে। পরে তিনি নাইটলাইট ক্রিশ্চিয়ান অ্যাডপশন নামের একটি ভ্রূণ দত্তক সংস্থা খুঁজে পান। এই প্ল্যাটফর্মটি স্নোফ্লেক্স নামে একটি প্রোগ্রাম চালায়। লিন্ডা কর্মসূচিতে অংশ নেন। এই কর্মসূচিতে দাতারা নিজের পছন্দসই একটি দম্পতিকে বেছে নিতে পারেন।
লিন্ডা এমআইটি টেকনোলজি রিভিউকে বলেন, তাঁর পছন্দ ছিল যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিবাহিত শ্বেতাঙ্গ খ্রিষ্টান দম্পতি। কারণ তিনি চাননি তাঁর ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশু ‘দেশের বাইরে’ চলে যাক। অবশেষে তিনি পিয়ার্স দম্পতিকে খুঁজে পান।
টেনেসির রিজয়েস ফার্টিলিটি আইভিএফ ক্লিনিকে এই দম্পতির পুরো গর্ভধারণ ও সন্তান জন্মদান কার্যক্রম পরিচালিত হয়। ক্লিনিকটি জানায়, তাদের লক্ষ্য ছিল যে কোনো ভ্রূণ স্থানান্তর করা। ভ্রূণের বয়স বা অবস্থা যাই হোক না কেন।
লিন্ডসে বলেন, তিনি ও তাঁর স্বামী কোনো রেকর্ড ভাঙার জন্য এগিয়ে যাননি, তাঁরা শুধু ‘একটি সন্তান চেয়েছিলেন।’ লিন্ডা এমআইটি টেকনোলজি রিভিউকে বলেন, তিনি এখনো শিশুটিকে সরাসরি দেখেননি, তবে ইতিমধ্যেই তাঁর মেয়ের চেহারার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।

পৃথিবীসহ সৌরজগতের সবকিছু সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সূর্যের বয়স এখন ৪৬০ কোটি বছর। পৃথিবী ও এর বাসিন্দাদের কিরণ-উত্তাপ দিয়ে টিকিয়ে রাখা এই নক্ষত্র আরও ৪৫০ থেকে ৫৫০ কোটি বছর বেঁচে থাকবে। এরপর সূর্যের মৃত্যুটা কেমন হতে পারে—সে আভাস বিজ্ঞানীরা সম্প্রতি পেয়েছেন মহাকাশে একটি ন
১২ দিন আগে
তিনি নিজের উদ্ভাবন আর দূরদর্শী চিন্তা দিয়ে আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন। সেই মহান বিজ্ঞানী নিকোলা টেসলার শেষ জীবন কেটেছে চরম একাকিত্ব, দারিদ্র্য আর অবহেলায়। ১৯৪৩ সালের ৭ জানুয়ারি যখন নিউ ইয়র্কার হোটেলের একটি কক্ষে তাঁর নিথর দেহ পাওয়া যায়, তখন তাঁর পকেটে পড়ে ছিল মাত্র ৩৩ সেন্ট!
১২ দিন আগে
হলিউডে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের সিনেমা নতুন নয়। ‘টু থাউজেন্ড টুয়েলভ’ (২০১২) সিনেমায় পৃথিবীতে হঠাৎ বিশাল ফাটল সৃষ্টি হয়ে ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ কিংবা বিশাল সুনামিতে মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। তবে বাস্তবে এমন নাটকীয় পরিবর্তন ঘটে না।
১৩ দিন আগে
দিনে দিনে মশার উৎপাত বাড়ছে। বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের উপদ্রব। অন্যদিকে এবার বাংলাদেশ ও ভারতে বাদুড়বাহিত নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। সেই প্রকোপ মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেছে।
১৪ দিন আগে