জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে আয়োজন করা হচ্ছে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা। স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
শিক্ষার্থী, তরুণ ও সৃজনশীল নাগরিকদের উদ্ভাবনী চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত আইডিয়া বাস্তবায়নের জন্য প্রতিটি প্রকল্পের ব্যয় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সমাজ উন্নয়ন, প্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য, সচেতনতা ও নাগরিক অংশগ্রহণমূলক যেকোনো বিষয়ে উদ্ভাবনী আইডিয়া জমা দিতে পারবে।
অংশগ্রহণকারীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে চলতি মাসের ১-১০ জুলাইয়ের মধ্যে কর্তৃপক্ষের কাছে আইডিয়া জমা দেবেন। জমা দেওয়া আইডিয়ার ভিত্তিতে ১১ জুলাই প্রাথমিক বাছাই ও ১২ জুলাই চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষের সহায়তায় বাছাইকৃত আইডিয়াগুলো প্রতিযোগীরা ১৩-৩১ জুলাইয়ের মধ্যে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। আগামী ৫ আগস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আইডিয়া প্রতিযোগিতায় দলীয়ভাবে ১৫-৩০ বছর বয়সী তরুণ-তরুণী অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি দলে নারী সদস্যের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। দেশীয় সংস্কৃতি ও অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি আইডিয়া জমা দিতে হবে।
এ ক্ষেত্রে আইডিয়া জমা দেওয়ার জন্য প্রতিযোগীদের শিরোনাম, ভূমিকা, স্থানসহ আইডিয়ার বিবরণ, উদ্দেশ্য ও প্রত্যাশিত প্রভাব সম্পর্কে বর্ণনা করতে হবে।
এ ছাড়া আইডিয়া বাস্তবায়নে দলের সদস্যদের সুনির্দিষ্ট ভূমিকা, সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষমতা, প্রস্তাবের স্বতন্ত্রতা এবং কাঙ্ক্ষিত ফলাফল উল্লেখ করতে হবে। প্রতিযোগীরা আইডিয়া হিসেবে দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী বা প্রামাণ্যচিত্র, জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্য ধারণা দিতে পারবেন।

জাপানের সঙ্গে দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিকতায় ২০২৩ সালের নভেম্বর মাসে উভয় দেশের সরকারের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। ২০২৩ সালে নভেম্বরে প্রকল্পের কার্যক্রম শুরু হয় এবং প্রকল্পের কার্যক্রম শেষে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে এসে...
৪ ঘণ্টা আগে
চলতি বছরের জুন মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও মবে নিহত হয়েছে ৪০ জন। যার মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত ও ৩৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহতের সংখ্যা ৩১ এবং আহত হয়েছে ৬৯ জন...
৫ ঘণ্টা আগে
এই রায়ের ফলে সরকার যে আইন করেছিল, সেটি বহাল হলো। অর্থাৎ, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে ওপরে। আর অধিগ্রহণ করা বেসরকারি স্কুল থেকে যাঁরা এসেছেন, তাঁদের স্থান থাকবে নিচে। আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন না। এই রায়ের ফলে সেই জটিলতা নিরসন হবে
৫ ঘণ্টা আগে
সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে গত জুনে ৭৫ জন মোটরযানচালকের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পয়েন্ট কাটার ব্যবস্থা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে