জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীর।
আদেশে বলা হয়েছে, তাঁদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁদের অবসর দেওয়াকে যুক্তিযুক্ত মনে করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে, এনবিআরের এই দুই কর্মকর্তা ইনকাম ট্যাক্স জোন-৫-এ দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিশেষভাবে আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিট্যান্স হিসেবে দেখানোর ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় করছাড় সুবিধা দিতে রেমিট্যান্স সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, যা পরে বিতর্কিত হয়ে ওঠে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার চাইছে, রাজস্ব খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

র্যাব বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিজিএফআই-এসবি-ডিবি-এনএসআইয়ের মতো গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ছাড়া সরকারের কাছে র্যাব সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিচারবহির্ভূত হত্যা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন...
১ ঘণ্টা আগে
দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকার। গত ২ মার্চ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপনিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, বন্ধ পাটকল চালুর নির্দিষ্ট সময়সীমা এখনই বলা যাচ্ছে না, তবে দ্রুত এ বিষয়ে অগ্রগতি জানানো হবে। ইতিমধ্যে কিছু মিল ইজারা দেওয়া হয়েছে এবং আরও কিছু মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।
১ ঘণ্টা আগে