জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।
আজ শনিবার এটিইউর গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার এটিইউর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।
নবনিযুক্ত এটিইউ প্রধান রেজাউল করিম দায়িত্ব নেওয়ার পরদিন এটিইউ সদর দপ্তরে ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেন।
দুপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে ফরাসি দূতাবাসের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টেল ফন্টেইন ও ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা নেতৃত্ব দেন।
বৈঠকে এটিইউর সার্বিক কর্মকৌশল উপস্থাপন করা হয়। ফরাসি প্রতিনিধিদল সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে এবং তথ্যবিনিময় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়।
পরে বিকেলে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়।
এতে অংশ নেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের কাউন্টার টেররিজম বিভাগের ডেপুটি হেড সাকিনা আলম ও মিস্টার মুলিন।
বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ সরকারের ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি তুলে ধরা হয়। উভয় পক্ষ অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদারের বিষয়ে একমত হয়।
উভয় পক্ষই সন্ত্রাসবাদ দমনে সমন্বিত উদ্যোগ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৫তম বিসিএস থেকে পুলিশ ক্যারিয়ার শুরু করা রেজাউল করিম দেশের বিভিন্ন জেলা, সিআইডি, এসবি, হাইওয়ে পুলিশসহ গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন পিপিএম পদক ও দুবার আইজিপি ব্যাজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকসে স্নাতক ও স্নাতকোত্তর করা এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৩২ মিনিট আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১০ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
১৫ ঘণ্টা আগে