একজন শিশুর ভবিষ্যৎ তার বাবা-মায়ের ওপর নির্ভর করে। বাবা-মায়ের ছোট ছোট কাজগুলোই হয় তার জন্য অনুসরণীয়। একজন শিশুকে ভবিষ্যতের কর্ণধার হিসেবে গড়ে তুলতে শুধু বইয়ের পাতার শিক্ষাই যথেষ্ট নয়। বইয়ের পাশাপাশি প্রয়োজন সামাজিক শিক্ষা। আর উভয় শিক্ষা মিলে একজন শিশু হয়ে ওঠে আদর্শবান নাগরিক।
বড়দের সম্মান ও ছোটদের স্নেহ
শ্রদ্ধেয় ব্যক্তিকে সম্মান করতে শিক্ষা দেওয়া। কখনোই তাঁদের সঙ্গে যেন বেয়াদবিমূলক আচরণ না করে, সেদিকে খেয়াল রাখা। আর ছোটদের প্রতি স্নেহ করতে উৎসাহ দেওয়া। খেলাধুলার সময় বাচ্চাদের অগ্রাধিকার দিতে বলা। খেলনাসামগ্রী নিয়ে বাচ্চাদের সঙ্গে যেন মারামারি না করে, সেদিকে খেয়াল রাখা। কেননা, ইসলাম বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে নির্দেশ করে। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের প্রতি সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।’ (আদাবুল মুফরাদ: ৩৫৬)
অপর থেকে কিছু আশা না করা
ছোট শিশু কাদামাটির মতো। ওদের যেভাবে গড়া হবে, ওরা সেভাবেই গড়ে উঠবে। শিশুরা সর্বদা অন্যের জিনিসের প্রতি আকৃষ্ট থাকে। তবে এই আকৃষ্ট থেকে বিরত রাখার জন্য বাবা-মায়ের গুরুত্ব অপরিসীম। তাই বাচ্চাদের শুরু থেকে এ শিক্ষা দেওয়া যে—কারও থেকে কখনোই কিছু না চাওয়া। চাই সেটা খাবার হোক বা অন্য কিছু। হাদিসে এসেছে, হজরত সামুরা ইবনে জানদুব (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘ভিক্ষাবৃত্তি হলো ক্ষতস্বরূপ; এর দ্বারা মানুষ মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে’। (সুনানে নাসায়ি: ৫/৯৭)
মানুষকে দান করতে উৎসাহিত করা
দান একটি মহৎ আমল। সদকায়ে জারিয়া। এর সওয়াব এক পুরুষ থেকে পরবর্তী শত পুরুষ পর্যন্ত পেতে পারেন। বাবা-মা যখন কাউকে কিছু দান করবেন, তখন উচিত সঙ্গে থাকা বাচ্চার মাধ্যমে দেওয়া। চাই সে দান মসজিদ হোক বা মাদ্রাসা অথবা কোনো অসহায় ব্যক্তিকে। এর দ্বারা বাচ্চাকে এটা শিক্ষা দেওয়া যে—কারও থেকে কিছু নেওয়ার তুলনায় দেওয়া উত্তম। আর হাদিসে এসেছে, হজরত হাকিম ইবনে হিজাম (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ওপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম।’ (সহিহ্ বুখারি: ২/১১২)
পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা
বাচ্চাদের সৌন্দর্য ফুটে ওঠে তার পরিচ্ছন্নতায়। পরিচ্ছন্ন শিশুকে সবাই কোলে নেয় ও আদর করে। আর এ পরিষ্কার-পরিচ্ছন্নতায় মায়ের ভূমিকা অপরিসীম। মা তাঁর সন্তানকে পরিচ্ছন্নতার ব্যাপারে উৎসাহ দেবেন। ময়লা থেকে নিজেকে দূরে রাখতে শিক্ষা দেবেন। আর পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ।
হজরত আবু মালিক আশআরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অঙ্গ।’ (সহিহ্ মুসলিম: ৫৫৬)
লেখক: খতিব ও ইসলামবিষয়ক গবেষক

হজ কোনো সাধারণ সফর নয়, এটি মহান আল্লাহর সান্নিধ্যলাভের এক অনন্য মাধ্যম। এই ইবাদত যেমন শরীরের পরিশ্রমে ঋদ্ধ, তেমনি আত্মার প্রশান্তিতে ধন্য। তবে প্রস্তুতির অভাবে অনেক সময় এই পবিত্র সফর কেবল ভ্রমণে পর্যবসিত হয়। তাই হজে যাওয়ার আগে প্রতিটি হাজিকে কিছু মৌলিক বিষয়ে প্রস্তুতি নিতে হয়।
১ ঘণ্টা আগে
এই নশ্বর জীবনে প্রতিটি মানুষেরই নিজস্ব কর্মপদ্ধতি ও ব্যস্ততা রয়েছে। কিন্তু একজন মুমিনের জীবনের মূল চালিকাশক্তি হলো পরকালের চিন্তা। দুনিয়াবি ব্যস্ততার পসরা যতই বড় হোক, মুমিন তার ইমান ও আমলের জন্য সময় বের করে নেয়।
১ ঘণ্টা আগে
খিভা থেকে আমু দরিয়া (প্রাচীন অক্সাস নদী) পার হলেই চোখে পড়ে মাওয়ারাননাহার বা ট্রান্স-অক্সিয়ানার দিগন্ত। এই জনপদেই গড়ে উঠেছে উজবেকিস্তানের দুই গৌরবোজ্জ্বল শহর—সমরকন্দ ও বুখারা। তবে সব ছাপিয়ে বুখারাকে বলা হয় ‘কুব্বাতুল ইসলাম’ বা ইসলামের গম্বুজ; যা শতাব্দীকাল ধরে ঐতিহ্য, পাণ্ডিত্য এবং সুফি ঐতিহ্যের...
২ ঘণ্টা আগে
শৈশবে শিখেছিলাম—‘নামাজে ডান পা নাড়াচাড়া করা যাবে না।’ এর পর থেকে আজ পর্যন্ত নামাজের শেষ পর্যন্ত ডান পা নাড়াচাড়া না করে সালাম ফেরাই। কিন্তু অনেককে দেখি বিষয়টি সম্পর্কে উদাসীন। তাহলে কি আমি ভুল জেনেছি এত দিন? এ ব্যাপারে ইসলামের সঠিক বিধান কী?’
২ ঘণ্টা আগে