
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া জাদুঘর থেকে ১ হাজারের বেশি নিদর্শন চুরি হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ধাতব গয়না, নেটিভ আমেরিকানদের হাতে তৈরি ঝুড়ি ও সাধারণ কিছু সামগ্রী। কিছু ট্রফিও ছিল; যা ‘গোল্ডেন স্টেট’ নামে পরিচিত এই রাজ্যের ইতিহাসের প্রতীক।
ওকল্যান্ড পুলিশ গত বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুরির ঘটনাটি ঘটেছে ১৫ অক্টোবর ভোরের দিকে। ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়া থেকে কিছু দূরে একটি ভবনে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা ছিল। সেখান থেকেই এগুলো চুরি হয়।
জাদুঘরের পরিচালক লরি ফোগার্টি স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বলেন, এই জিনিসগুলো চোর বাজার, অ্যান্টিক স্টোর বা গয়না বন্ধক রাখা হয় এমন দোকানে পাওয়া যেতে পারে। তাই বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে। তিনি বলেন, ‘এই চুরি শুধু জাদুঘরের ক্ষতি নয়, এগুলো জনগণের, আমাদের কমিউনিটিরও ক্ষতি। আমরা আশা করছি, আমাদের কমিউনিটি এগুলোকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।’
ফোগার্টি মনে করেন, এটি সুযোগ বুঝে করা একটি অপরাধ। কোনো সুনির্দিষ্ট শিল্পকর্ম চুরির ঘটনা নয়। তিনি বলেন, ‘আমরা মনে করি, চোরেরা ভবনে ঢোকার একটি উপায় খুঁজে বের করেছে এবং তারা সহজে যা পেয়েছে, তা নিয়েই ভবন থেকে বেরিয়ে গেছে।’
চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে প্রয়াত শিল্পী, শিক্ষাবিদ ও মেটালস্মিথ (ধাতুশিল্পী) ফ্লোরেন্স রেজনিকফের তৈরি নাকফুল, এক জোড়া খোদাই করা হাতির দাঁত এবং নেটিভ আমেরিকানদের তৈরি ঝুড়ি। ফোগার্টি জানান, চুরির বেশির ভাগ জিনিসই ছিল গত শতাব্দীর গোড়ার দিকের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন; যেমন; ক্যাম্পেইন পিন ও কিছু ট্রফি।
ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ার লক্ষ্য হলো—ক্যালিফোর্নিয়ার শিল্প, ইতিহাস ও প্রাকৃতিক পরিবেশের তথ্য সংরক্ষণ করা। এর সংগ্রহে ১৮ শতকের শেষ ভাগ থেকে বর্তমান সময় পর্যন্ত ক্যালিফোর্নিয়ার শিল্পীদের কাজ, সে সঙ্গে প্রত্নবস্তু, ছবি, প্রাকৃতিক নমুনা ও কিছু রেকর্ডিং রয়েছে। জাদুঘরটি ব্ল্যাক পাওয়ার মুভমেন্ট ও বিভিন্ন সময়ে ছাত্রদের আন্দোলন নিয়েও নানা প্রদর্শনী করেছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জন রোমেরো লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, চুরির ঘটনাটি দুই সপ্তাহ আগে ঘটায় জিনিসগুলো হয়তো ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। তিনি মনে করেন, পুরোনো বা অ্যান্টিক জিনিসপত্র বিক্রি করা হয়, এমন প্ল্যাটফর্মগুলোতে গোয়েন্দারা নজর রাখতে পারেন। তিনি বলেন, এই চোরেরা টাকা পেতে চাইবে। এই জিনিসগুলোর ঐতিহাসিক মূল্য কী, সেটা তারা যাচাই করবে না। তাই যত দ্রুত সম্ভব তারা এগুলো বিক্রি করে দেবে।
এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে ওকল্যান্ডের এক ব্যক্তি জাদুঘরের ভেতরে ঢুকে ক্যালিফোর্নিয়ার ‘গোল্ড রাশ’ যুগের (স্বর্ণ আবিষ্কারের সময়) একটি গয়নার বাক্স নিয়ে গিয়েছিল। ফোগার্টি বলেন, সে সময় স্থানীয় জনগণের সহায়তায় জিনিসটি একটি অ্যান্টিক শপে খুঁজে পাওয়া গিয়েছিল। তিনি আশা করেন, এবারও কমিউনিটি সাহায্য করবে।
ওকল্যান্ড পুলিশ বিভাগ বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে, তবে এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে, পুলিশ ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি ইউনিটের সঙ্গে কাজ করছে। এদিকে ক্যালিফোর্নিয়ার এই চুরির ঘটনার ঠিক চার দিন পর প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে দিনের আলোতে মূল্যবান কিছু গয়না চুরি হয়। স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করলেও গয়নাগুলো এখনো উদ্ধার করা যায়নি।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৯ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১১ ঘণ্টা আগে