Ajker Patrika

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তার করা হবে: মামদানির হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৫: ৫৬
নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তার করা হবে: মামদানির হুঁশিয়ারি
জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের পর এক টেলিভিশন অনুষ্ঠানে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি।

৪ নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হন ৩৪ বছরের মামদানি। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ইতিমধ্যে গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা নিউইয়র্কে কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি।

গাজায় বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ান জারি করে আইসিসি। গত সোমবার বিদায়ী মেয়র অ্যাডামসের সঙ্গে সাক্ষাতে মামদানি জানান, ওই পরোয়ানা এখানে বহাল থাকবে। নিউইয়র্কে এলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। পরে এবিসি৭-এর লাইভ অনুষ্ঠানেও একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি। এ সময় নিউইয়র্ককে ‘আন্তর্জাতিক আইনের শহর’ হিসেবে আখ্যায়িত করেন মামদানি।

মামদানির ভাষায়, ‘আমি বারবার বলেছি, নিউইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর। আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। আইসিসির পরোয়ানা কার্যকর করতে হবে। বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা ভ্লাদিমির পুতিন। কারও জন্যই এর ব্যতিক্রম নেই। আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই। তিনি নিজের মতো করে আইন বানান। আর আমি বিদ্যমান আইন মেনে চলি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত