
যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া ভারতীয় পিএইচডি শিক্ষার্থী প্রিয়া সাক্সেনা ট্রাফিক লঙ্ঘনের অভিযোগে ভিসা হারিয়ে বহিষ্কারের মুখে পড়েছিলেন। তবে আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার অনুমতি পেয়েছেন এবং ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলে একটি ছোটখাটো ট্রাফিক লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) হঠাৎ তাঁর এফ-১ শিক্ষার্থী ভিসা বাতিল করে দিলে সাক্সেনা বহিষ্কারের মুখে পড়েন। তবে ট্রাম্প প্রশাসনের এই হয়রানি থেকে তাঁকে স্বস্তি দিয়েছেন একটি ফেডারেল আদালত। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রে থেকে যেতে পারবেন।
২৮ বছর বয়সী সাক্সেনা সম্প্রতি সাউথ ডাকোটা স্কুল অব মাইনস অ্যান্ড টেকনোলজি থেকে কেমিক্যাল ও বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
ভিসাটি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ ছিল। কিন্তু ভিসা বাতিল হওয়ার পর তাঁর স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (সেভিস) রেকর্ডও মুছে ফেলা হয়। ফলে তিনি হয়তো ১০ মে গ্র্যাজুয়েট হতে পারতেন না। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন এবং ফেডারেল বিচারক তাঁর বহিষ্কারে সাময়িক স্থগিতাদেশ দেন। এর ফলে তিনি ডক্টরেট সম্পন্ন এবং গত সপ্তাহে গ্র্যাজুয়েট হতে পেরেছেন।
আদালতের নথি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ‘ফৌজদারি রেকর্ড’ থাকার অজুহাতে তাঁর শিক্ষার্থী ভিসা বাতিল করে। অথচ তাঁর একমাত্র অপরাধ ছিল ২০২১ সালে একটি জরুরি যানবাহনকে পথ না দেওয়ার মতো একটি ট্রাফিক লঙ্ঘন, যার জন্য তিনি জরিমানা দিয়েছিলেন।
তাঁর আইনজীবী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানান, অভিবাসন আইনে এ ধরনের ছোটখাটো অপরাধকে বহিষ্কারের উপযুক্ত ধারা হিসেবে বিবেচনা করা হয় না।
এই সপ্তাহে দক্ষিণ ডাকোটার একটি ফেডারেল আদালত ডিএইচএসকে কোনো ধরনের আদালতের অনুমতি ছাড়া তাঁকে গ্রেপ্তার বা আটকে নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রাথমিক রায় দেন। আদালত বলেন, ডিএইচএসের কর্মকাণ্ড ‘আইনবিরুদ্ধ’ বলেই প্রতীয়মান হচ্ছে এবং এতে প্রিয়া সাক্সেনার অপূরণীয় ক্ষতি হতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন অভিবাসনবিরোধী কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে, যার লক্ষ্য হয়েছেন যুক্তরাষ্ট্রজুড়ে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ছোটখাটো অপরাধ, ট্রাফিক লঙ্ঘন বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী কর্মসূচিতে অংশগ্রহণের কারণে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা ও সেভিস রেকর্ড বাতিল করা হয়েছে। তাঁদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছিলেন।
একটি সাম্প্রতিক শুনানিতে ডিএইচএস আদালতকে জানায়, তারা এফবিআই ডেটাবেসে ১০ লক্ষাধিক আন্তর্জাতিক শিক্ষার্থীর নাম স্ক্যান করে ‘ক্রিমিনাল রেকর্ড’ খুঁজে বের করেছে। এতে ৬ হাজার ৪০০ জনের নাম পাওয়া যায়, যার মধ্যে প্রায় ৩ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়।

ইরানে হামলার পাশাপাশি দেশটির ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তৎপর হয়েছে উঠেছে। ইরানে গণ-অভ্যুত্থান উসকে দেওয়ার লক্ষ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এ ছাড়া ইরানের ভেতরে এই হামলার খবর ও ট্রাম্পের বার্তা পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে ভয়েস অব আমেরিকা (ভিওএ)।
৪ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুপক্ষের কথা থেকে এর ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েল ও আশপাশের দেশগুলোতে হামলা অব্যাহত রাখার পাশাপাশি ইরান গতকাল বুধবার বলেছে, সবচেয়ে উন্নত অস্ত্র এখনো তারা ব্যবহার করেনি।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে ইরান শুধু চীনা জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পারস্য উপসাগরীয় বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করা এই প্রণালিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি...
৬ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—এমন দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারতের কোনো বন্দর ব্যবহার করছে না এবং এই সংক্রান্ত খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
৭ ঘণ্টা আগে