
বছর দুই আগে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন ওমর সানী। ঢাকার বিভিন্ন জায়গায় রয়েছে তাঁর চাপওয়ালা নামের রেস্টুরেন্টের শাখা। আজ একটি ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছেন, দেশের সাম্প্রতিক অবস্থা আগে থেকে বুঝতে পারলে এই ব্যবসায় নামতে না তিনি।
সম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি। আজ বুধবার ফেসবুকে এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ‘প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-আর্মি সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে নানা সময় প্রতিবাদ করেছেন ওমর সানী। তবে সম্প্রতি দ্রব্যমূল্য নিয়ে তাঁকে কথা বলতে দেখা যায় না বলে অনেকেই তাঁর সমালোচনা করছিলেন। বিষয়টি নজর এড়ায়নি ওমর সানীর। তাই ব্যবসা নিয়ে কথা বলার পরেই প্রতিক্রিয়া জানালেন সেই সমালোচানার। সানী বলেন, ‘অনেকেই বলেন আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না। এটা ঠিক নয়। যে যেখানে থাকুক না কেন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি।’ এরপরেই বাজারের বিভিন্ন পণ্যের দাম নিয়ে কথা বলেন ওমর সানী।

অন্যদিকে, এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল ওমর সানীর কথাতেও। বিদেশে স্থায়ী হওয়ার কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।’

চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
২ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১০ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১০ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৬ বছরে পা রেখেছে চট্টগ্রামের নাট্যদল অ্যাভাঁগার্ড। এ উপলক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল দলটি। তবে শেষ মুহূর্তে উৎসবটি স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করা হলেও...
১০ ঘণ্টা আগে