সাহিত্যের চরিত্র যখন বইয়ের পাতা ছেড়ে মঞ্চস্থ হয়, তখন তা শুধু অভিনয় নয়, হয়ে ওঠে এক জীবন্ত অভিজ্ঞতা। সেই আবহই তৈরি হয়েছিল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের আয়োজিত ড্রামা স্যাম্পলারে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
অনুষ্ঠানে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ও রোমান্টিক নাটকের নির্বাচিত অংশ মঞ্চস্থ করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয় মিলনায়তনকে উচ্ছ্বাসে পূর্ণ করে তোলে। চার শতাব্দী আগে রচিত হলেও শেক্সপিয়ারের নাটক আজও সমান প্রাসঙ্গিক। মানুষের ভালোবাসা, ঈর্ষা, ক্ষমতার লোভ ও মানসিক দ্বন্দ্বকে তিনি এমন গভীরতায় তুলে ধরেছেন, যা সময় পেরিয়েও দর্শকহৃদয়ে অনুরণন তোলে। এই আয়োজনে তাঁর একাধিক নাটক মঞ্চস্থ হয়।
এগুলোর মধ্যে রয়েছে কিং লিয়ার, টুয়েলফথ নাইট, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, রোমিও অ্যান্ড জুলিয়েট, ওথেলো, হ্যামলেট ও ম্যাকবেথ। এর মধ্যে কিং লিয়ার নাটকে লিয়ার চরিত্রে অভিনয় করেন মাজিদ আহনাফ খান। তাঁর তিন কন্যার ভূমিকায় ছিলেন ফিজা জান্নাত, সুলতানা লিজা ও মরিয়ম। ‘টুয়েলফথ নাইট’-এ ভায়োলার চরিত্রে সামসুন্নাহার পিংকি এবং অরসিনোর ভূমিকায় মোহাম্মদ ফরহাদ। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা নাটকে মার্ক অ্যান্টনি চরিত্রে হাদিউল ইসলাম এবং ক্লিওপেট্রা চরিত্রে ইসরাত জাহান এম্মা।
রোমিও অ্যান্ড জুলিয়েটে রোমিও চরিত্রে তৌহিদুর ইসলাম রাব্বি এবং জুলিয়েট চরিত্রে সাথী। ওথেলো নাটকে ওথেলো চরিত্রে জালাল উদ্দিন রুমি এবং ডেসডেমোনা চরিত্রে তাবাসসুম। হ্যামলেটে হ্যামলেট চরিত্রে কবির হোসেন এবং ওফেলিয়া চরিত্রে তাহসিনা হক অভিনয় করেন। মানসিক দ্বন্দ্ব ও বেদনার গভীর প্রকাশ দর্শকদের স্পর্শ করে। ম্যাকবেথে ম্যাকবেথ চরিত্রে মেহেদী হাসান হৃদয় এবং লেডি ম্যাকবেথ চরিত্রে অঞ্জুম অপোলা অভিনয় করেন।

গবেষণাগারে নীরব পরিশ্রম খুব একটা আলোচনায় আসে না। কিন্তু বৈশ্বিক সংকট একসময় দেখিয়ে দেয়, সেই গবেষণাই বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সমাধান হয়ে ওঠে। উপকরণবিজ্ঞানী ও প্রকৌশলী ড. মোহাম্মদ সাগর হোসেনের সঙ্গে এই আলাপে উঠে এসেছে টেকসই পলিমার, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং শিল্পভিত্তিক গবেষণার বাস্তব...
২ ঘণ্টা আগে
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—একুশ মানেই আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল এক ইতিহাস। যে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক সূর্যসন্তান জীবন উৎসর্গ করেছেন, সেই বাংলা আজ আমাদের আত্মপরিচয়, গর্ব ও মর্যাদার প্রতীক।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর সেখানে ঋত্বিকা ফারজানা ঋতুর গান থাকবে না—এমনটা যেন কল্পনাই করা যায় না। অনুষ্ঠান মানেই তাঁর নাম ঘোষণার প্রতীক্ষা। মঞ্চে যখন ভেসে আসে—‘এবার গান পরিবেশন করবে ঋতু’— সে সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
৩ ঘণ্টা আগে
উন্নত জীবন আর বিশ্বমানের শিক্ষার কেন্দ্রবিন্দু কানাডা। দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল ‘কানাডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬’। বৃত্তিটির আওতায় মেধাবী শিক্ষার্থীরা কোনো ধরনের টিউশন ফি ছাড়াই দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে...
৫ ঘণ্টা আগে