Ajker Patrika

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১২: ১৭
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সুইচবোর্ডে ফোন করার পর সাংবাদিকদের মোবাইল স্ক্রিনে কলার আইডি হিসেবে ‘এপস্টেইন আইল্যান্ড’ নামটি ভেসে উঠেছে। গত বুধবার ওয়াশিংটন পোস্টের সাংবাদিকেরা হোয়াইট হাউসে ফোন করলে এই অদ্ভুত ও বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হন।

ঘটনার সূত্রপাত হয় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। বুধবার হোয়াইট হাউসে বিশ্বনেতাদের স্ত্রীদের নিয়ে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মেলানিয়া ট্রাম্প ‘ফিগার ০৩’ নামের একটি হিউম্যানয়েড বা মানবী সদৃশ রোবটের সঙ্গে হাঁটেন। রোবটটি ১১টি ভাষায় অতিথিদের অভিবাদন জানায়। এই অনুষ্ঠানে মেলানিয়ার পোশাকের ব্র্যান্ড সম্পর্কে জানতে ওয়াশিংটন পোস্টের ‘স্টাইল’ বিভাগ থেকে হোয়াইট হাউসে ফোন করা হয়েছিল।

দেখা গেছে, যারা গুগলের ‘পিক্সেল’ ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে হোয়াইট হাউসের সুইচবোর্ডে ফোন করেছেন, কেবল তাঁদের স্ক্রিনেই ‘এপস্টেইন আইল্যান্ড’ নামটি প্রদর্শিত হয়েছে। তবে আইফোন থেকে কল করার সময় কোনো নাম দেখা যায়নি, শুধু নম্বরটি প্রদর্শিত হয়েছে।

বিষয়টি নিয়ে গুগলের মুখপাত্র ম্যাথিউ ফ্লেগালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি গুগল ম্যাপের একটি ‘ফেক এডিট’ বা ভুলের কারণে এটা হয়েছে। গুগলের কলার আইডি ফিচার সাময়িকভাবে ওই ভুল তথ্যটি গ্রহণ করেছিল। গুগল ইতিমধ্যে এই ত্রুটি সংশোধন করেছে এবং যে ব্যবহারকারী এই ভুয়া তথ্যটি দিয়েছিলেন, তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে পিক্সেল ফোন থেকে কল করলে আর কোনো নাম দেখা যাচ্ছে না।

এ ঘটনার পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন হোয়াইট হাউস কর্মকর্তা জানিয়েছেন, এই কলার আইডির বিষয়টি সম্পূর্ণ বাহ্যিক এবং এর সঙ্গে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সিস্টেমের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, নারী ও শিশু পাচারসহ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টেইনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরে হোয়াইট হাউসকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ক্যারিবিয়ান অঞ্চলের ‘লিটল সেন্ট জেমস’ নামক একটি দ্বীপে এপস্টেইনের একটি এস্টেট ছিল, যা ‘এপস্টেইন আইল্যান্ড’ নামে পরিচিত।

গুগল ম্যাপে ব্যবসা প্রতিষ্ঠানের নাম বা নম্বর পরিবর্তনের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। এর আগে বিভিন্ন স্কুলের নাম পরিবর্তন করে মিম-ভিত্তিক নাম দেওয়া বা স্ক্যামারদের দ্বারা ব্যাংকের হেল্পলাইন নম্বর বদলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি

বিসিএসে নিয়োগের সব ধাপ হবে সফটওয়্যারে

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

বেরোবিতে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ঢাবি ছাত্র, থানায় নিয়ে মুচলেকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত