তুলা আমদানিতে আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) এবং দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন ও কৃত্রিম আঁশের সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি বলছে, এই দুটি সিদ্ধান্ত দেশের স্পিনিং শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
বিটিএমএর নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও গ্যাসের চড়া দাম, ডলারের সংকট, ব্যাংক সুদের হার ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, রপ্তানিতে প্রণোদনা হ্রাস, জ্বালানি ঘাটতি এবং টাকার অবমূল্যায়নের মতো বহু সমস্যায় ইতিমধ্যে শিল্প খাত পর্যুদস্ত। এই পরিস্থিতিতে তুলা আমদানিতে অগ্রিম কর ও সুতায় বাড়তি কর আরোপ শিল্পের জন্য ‘চূড়ান্ত আঘাত’ হয়ে এসেছে।
বিটিএমএ জানায়, ইতিমধ্যে বিটিএমএ থেকে এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে চিঠি দিয়ে তাদের দাবিগুলো জানানো হয়েছে। একই সঙ্গে ৫ জুলাই তারা একটি সংবাদ সম্মেলন করেও বিষয়গুলো তুলে ধরবে। সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও গত ২৪ জুন কোনো পূর্বাভাস ছাড়াই এসআরও জারি করে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম কর আরোপ করা হয়েছে। একইভাবে অর্থ অধ্যাদেশ ২০২৫-২৬-এ সুনির্দিষ্ট কর কেজিপ্রতি ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে, যা শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে।
এ বিষয়ে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ২ শতাংশ কর নামমাত্র মনে হলেও বাস্তবে এটি কারখানাগুলোর ওপর মাসে ২৫-৩০ কোটি টাকার বাড়তি চাপ তৈরি করছে। বছর শেষে এ বোঝা ২০ শতাংশের বেশি দাঁড়ায়। তিনি আরও বলেন, সরকার ব্যবসা করবে না, বরং ব্যবসায়ীদের উৎসাহিত করবে, এটাই হওয়া উচিত। অথচ এখন নীতি সহায়তার বদলে বাধার পাহাড় দেওয়া হচ্ছে। ভারত ইতিমধ্যে ডাম্পিং মূল্যে সুতা সরবরাহ করছে। এ অবস্থায় দেশীয় সুতা উৎপাদন খরচ বাড়লে স্থানীয় শিল্প প্রতিযোগিতা হারাবে। বিক্রি কমবে, উৎপাদন কমবে, আর শেষ পর্যন্ত মিল বন্ধ হবে—এটাই বাস্তব চিত্র।

পান কি সবজি জাতীয় ‘ফসল’ নাকি পৃথক ভেষজ পণ্য—এই নিয়ে দীর্ঘ দুই যুগের দ্বন্দ্বের অবসানে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। শীর্ষ আদালতের রায়ে ফয়সালা হওয়ার পর থেকে বছর বছর বাড়ছে রপ্তানি। তার আগে দুই সংগঠনের বিরোধে প্রভাব পড়েছিল বহির্বিশ্বে বাংলাদেশের পান রপ্তানিতে।
১২ মিনিট আগে
ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু হতে যাচ্ছে। দেশটির সরকারি প্রতিষ্ঠান ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিএল) এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের দাবি, এর মাধ্যমে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম পূর্ব...
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম বাজারে কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে
দেশীয় অর্থে সামর্থ্যের ঘাটতির কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নেওয়া বেশির ভাগ উন্নয়ন প্রকল্পেই রয়েছে বিদেশি ঋণের ওপর নির্ভরতা। কিন্তু সেসব প্রকল্পের বিপরীতে দেওয়া প্রতিশ্রুত অর্থ এমনি এমনি আসে না।
১০ ঘণ্টা আগে