
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের বিশেষ সার্ভিস আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। রোটেশন প্রথা ভেঙে এবার এই রুটে ১০ থেকে ১২টি লঞ্চ চলতে পারে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে যাত্রীর ওপর নির্ভর করে এই সংখ্যা চার থেকে ছয়টি হতে পারে। নৌযান কর্তৃপক্ষের আশা, যাত্রী উপস্থিতি বাড়বে ঈদের বিশেষ সার্ভিসে। তবে ঝড়-ঝঞ্ঝার মৌসুমের কারণে শঙ্কাও রয়েছে ঢাকা-বরিশাল রুটের নৌযাত্রায়।
পদ্মা সেতু চালুর পর বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চ সার্ভিসে ধস নামে। যাত্রীসংখ্যা একেবারেই কমে যায়। যে কারণে লঞ্চমালিকেরা রোটেশনে মাত্র দুই থেকে তিনটি লঞ্চ চালিয়ে আসছে। তবে ঈদযাত্রায় যাত্রীর ভিড় আগের মতো ফিরে আসে। এবারও লঞ্চ সার্ভিসে কোরবানির ঈদে যাত্রী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গতকাল বরিশাল নগরের বিভিন্ন লঞ্চের বুকিং কাউন্টার ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে বরিশালে আসা টিকিটের সংকট। অনেকেই আগেভাগে টিকিট নিচ্ছেন। কিন্তু আগের মতো টিকিট সংকট দেখা যাচ্ছে না।
জানতে চাইলে সুন্দরবন লঞ্চের মাস্টার মো. আলম ও কুয়াকাটা লঞ্চের মাস্টার মো. মানিক বলেন, ‘দীর্ঘদিন ধরে লঞ্চে যাত্রী সংকট। আমরা কেবল ঈদযত্রার দিকে তাকিয়ে থাকেন। রোটেশন প্রথা ভেঙে দেওয়ায়
আশা করছি ঈদুল আজহায় সাধারণ মানুষের ভিড় বাড়বে।’ তবে এখন ঝড়ের মৌসুম হওয়ায় শঙ্কার কথাও জানান তাঁরা।
অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগের রোটেশন প্রথায় দুটি লঞ্চ চলাচল করত। তবে ঈদ উপলক্ষে রোটেশন তুলে দিয়ে লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। গত রোববার লঞ্চ মালিক সমিতির সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে ৩ জুন (মঙ্গলবার) থেকে বিশেষ সার্ভিস শুরু হবে। ঈদে ভাড়া বাড়বে না। সরকারি রেট অনুযায়ী সিঙ্গেল ১০০০, ডাবল ২০০০ ও ডেক ৪০০ টাকা নেওয়া হবে।
সিদ্দিকুর রহমান পাটোয়ারী আরও বলেন, লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে ঈদের তিন দিন আগে এবং তিন দিন পরে মালবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ২২ মে মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরিশাল বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, কোরবানির ঈদে যাত্রীসেবা নিশ্চিতে আমরা প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে সমন্বয় সভায় ঈদে যাত্রীসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় আনসারের পাশাপাশি ক্যাডেট সদস্যরা ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। এখন ঝড়-ঝঞ্ঝার মৌসুম। এ জন্য নৌনিরাপত্তা দিবসে লঞ্চ চালকদের সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুর রশিদ নিলু আজকের পত্রিকাকে বলেন, ঈদ উৎসবে যাত্রীদের যাতে স্বস্তির যাত্রা হয়, সেদিকে প্রশাসন ও লঞ্চ কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে, ঝড়-ঝঞ্ঝার এ মৌসুমে সতর্কভাবে লঞ্চ চলাচল করতে হবে। তাঁরা এ বিষয়গুলো সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অবহিত করবেন।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোলায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজারসংলগ্ন কালীশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।
৬ ঘণ্টা আগে
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
৭ ঘণ্টা আগে
সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
৮ ঘণ্টা আগে