
স্তরে স্তরে সাজানো রঙিন মৌসুমি সবজি দিয়ে বানানো এক অভিনব পিরামিড। চারপাশে কৌতূহলী দর্শনার্থী, শিক্ষার্থীদের ভিড়, প্রশ্ন-উত্তরে ব্যস্ত কৃষি কর্মকর্তারা। গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁও কৃষিপ্রযুক্তি ও পুষ্টি মেলায় এ দৃশ্য দেখা যায়।
গতকাল সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি সাধারণ পাঠাগার চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও পুষ্টি মেলা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন মেলার উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। নিরাপদ ফসল উৎপাদন ও বাড়ির আঙিনায় পুষ্টিবাগান গড়ে তুললে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। কৃষি এখন কেবল উৎপাদন নয়, পুষ্টি ও টেকসই জীবনের হাতিয়ার।’
মেলার কেন্দ্রবিন্দুতে থাকা সবজির পিরামিড ছিল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, শসা, কুমড়া, লাউ, গাজরসহ নানা মৌসুমি সবজি স্তরভিত্তিকভাবে সাজিয়ে বোঝানো হয়েছে, বৈচিত্র্যই পুষ্টির চাবিকাঠি। শিক্ষার্থীরা কাছে গিয়ে দেখছে, জানছে, আর শিখছে কোন সবজি কোন পুষ্টি দেয়, কীভাবে বাড়ির আঙিনায় সহজে ফলানো যায়। সব মিলিয়ে মেলা যেন এক কৃষি পাঠশালা হয়ে উঠেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে মোট ৩০টি স্টল। মাঠপর্যায়ে সফল কৃষি কার্যক্রমের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন, রাস্তার পাশ ও পুকুরপাড়ে সবজি চাষের কৌশল, মডেল কৃষিবাড়ি স্থাপন, ছাদবাগান ও মাশরুম চাষের বিশেষ প্রদর্শনী।
স্টলগুলোতে কৃষি কর্মকর্তারা সরাসরি পরামর্শ দিচ্ছেন কীভাবে কম খরচে বেশি ফলন, কীভাবে বিষমুক্ত সবজি, আর কীভাবে পরিবারের পুষ্টি নিশ্চিত করা যায়। এতে আগ্রহ বাড়ছে নতুন প্রজন্মের, বিশেষ করে শিক্ষার্থীদের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজাহার আহমেদ খানসহ কৃষি বিভাগের অন্য কর্মকর্তারা।

সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিদ্রোহীরা ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। একদিকে জামায়াতকে মোকাবিলা অন্যদিকে দলের অভ্যন্তরীণ বিবাদ সামাল দিতে হিমশিম খাচ্ছেন নেতারা।
২ ঘণ্টা আগে
পাবনার দুটি আসনে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাধা, হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি ঘটনায় উত্তাপ বাড়ছে নির্বাচনী মাঠে। প্রশাসনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড (প্রতিযোগিতার সমান সুযোগ) সৃষ্টির দাবি জানিয়েছেন স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীর
২ ঘণ্টা আগে
শুরু হয়েছে বোরো ধান রোপণের মৌসুম। তবে জমি প্রস্তুত ও চারা রোপণের এই গুরুত্বপূর্ণ সময়ে নওগাঁর রাণীনগরে কৃষকেরা সরকারনির্ধারিত মূল্যে রাসায়নিক সার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ, বাড়তি দামে সার কিনতে হচ্ছে। সিন্ডিকেট করে ডিলার ও অসাধু ব্যবসায়ীরা পকেট কাটছে কৃষকদের।
২ ঘণ্টা আগে
নতুন সেতু নির্মাণের আশ্বাস দিয়ে নিলাম ও দরপত্র ছাড়াই পুরোনো ভালো সেতুর ইট ও রড খুলে নেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকলেছুর রহমানের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে