বলিউডে ফিরছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সবশেষ ২০১৬ তে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। আট বছর পর অপেক্ষার অবসান শেষে বলিউডে প্রত্যাবর্তন করছেন তিনি। রোম্যান্টিক ঘরানার সিনেমাটিতে বাণী কাপুরের বিপরীতে দেখা যাবে ফাওয়াদকে। সিনেমাটি পরিচালনা করবেন আরতি বাগদী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, খুব শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং। প্রথম লটের শুটিং হবে লন্ডনে।
তবে সিনেমাটি সম্পর্কে কোনও তথ্য বাইরে আসুক, সেটা নাকি চান না প্রযোজক-পরিচালক। সিনেমাটি ঘিরে উত্তেজনা থাকবে, সেটা আঁচ করেই, এই মুহূর্তে কোনও কিছু ঘোষণা করতে রাজি নন তাঁরা।
তবে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, পুরো সিনেমার শুটিং হবে যুক্তরাজ্যে। আর লন্ডনে শুটিং শুরুর আগেই সিনেমাটির ঘোষণা করা হবে।
পুরো দক্ষিণ এশিয়াতে ফাওয়াদের জনপ্রিয়তা রয়েছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সেরও অংশ হয়েছেন তিনি। ফাওয়াদের ফিরে আসায় খুশি বলিউডের ভক্তরা।

কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে প্রথম তিন বছর পরপর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। এ বছর একুশে পদক উঠেছে তাঁর ঝুড়িতে।
২ ঘণ্টা আগে
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চলমান বার্লিন চলচ্চিত্র উৎসব। জুরিপ্রধান উইম ওয়েন্ডার্স ও জুরি সদস্য ইওয়া পুসজসিন্সকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক রাজনীতিসচেতন শিল্পী।
২ ঘণ্টা আগে
প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১ দিন আগে