
জুনিয়র আর্টিস্ট থেকে ‘পঞ্চায়েত’-এর মতো ওয়েব সিরিজের পছন্দের চরিত্র হয়ে ওঠার জার্নিটা সহজ ছিল না অভিনেতা আসিফ খানের কাছে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখা আসিফ একসময় হোটেলে ওয়েটারের কাজ করতেন। তিনি যে হোটেলে কাজ করতেন সেখানেই বসেছিল বলিউড দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বিয়ের অনুষ্ঠান। সাইফ-কারিনার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলেও অনুমতি দেওয়া হয়নি তাঁকে। সম্প্রতি এবিপি আনকাটকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর জার্নি ফিরে দেখলেন।
পডকাস্টে আসিফ জানান, স্ট্রাগলের সময়ে এক পাঁচতারকা হোটেলে ওয়েটারের কাজ করতেন তিনি। ২০১২ সালে যে হোটেলে অভিনেতা সাইফ ও কারিনার বিয়ে হয়েছিল, সেই হোটেলের রান্নাঘরে তখন তিনি বাসন মাজতেন।
সাইফ-কারিনার সঙ্গে দেখা করার জন্য বেশ ইচ্ছা হয়েছিল আসিফের। ম্যানেজারের কাছে অনুমতি চেয়েছিলেন আসিফ। কিন্তু ম্যানেজার তাঁকে সে অনুমতি দেননি। তিনি বলেন, ‘ওদের এত কাছে থাকা সত্ত্বেও দেখা করতে পারিনি বলে সেদিন খুব কেঁদেছিলাম’। তবে ওই দিনই আসিফের মাথায় জেদ চেপে বসে যে করেই হোক বলিউডে নিজের পথ খুঁজে বের করতে হবে।
মাসখানেক পর এক কাস্টিং এজেন্সির ম্যানেজারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় তাঁর। সেখানে নিজের চেহারা নিয়ে ‘সৎ ফিডব্যাক’ পান আসিফ। তাঁর কথায়, ‘ওই এজেন্সির ম্যানেজার আমাকে বলেছিলেন, ‘‘আমার ফিডব্যাক ব্যক্তিগতভাবে নেবেন না, আমি আপনাকে সৎ ফিডব্যাক দিচ্ছি। তোমার চেহারা আকর্ষণীয় নয়, বডি দুর্দান্ত এমনও নয়। কেউ তোমাকে কাস্ট কেন করবে?’
ওই ব্যক্তি আসিফকে প্রথমে অভিনয় শেখার পরামর্শ দিয়েছিলেন। তখনই রাজস্থান ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আসিফ। জয়পুরের একটি থিয়েটার দলে নাম নথিভুক্ত করান। একটানা ছয় বছর থিয়েটার গ্রুপে কাজ করেন, এরপর ভাগ্য অন্বেষণের জন্য আবারও মুম্বাইয়ে পা রাখেন।
জুনিয়র শিল্পী হিসেবে সুযোগ পান আসিফ। সালমান খানের ‘রেডি’ ও হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। অর্জুন কাপুরের সঙ্গে অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ এবং ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
আসিফ ২০১৮ সালে মির্জাপুর দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি বাবরের অনুগত সহযোগী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। পঞ্চায়েত ছাড়াও ‘পাতাল লোক’, ‘জামতাড়া-সবকা নম্বর আয়েগা’ এবং ‘মির্জাপুর ২’-তেও দেখা গিয়েছে তাঁকে।

চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
২ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১০ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৬ বছরে পা রেখেছে চট্টগ্রামের নাট্যদল অ্যাভাঁগার্ড। এ উপলক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল দলটি। তবে শেষ মুহূর্তে উৎসবটি স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করা হলেও...
১১ ঘণ্টা আগে