২২ বছর আগে ঠিক আজকের দিনে বড় পর্দায় মুক্তি পেয়েছিল টালিউডের অন্যতম সিনেমা ‘সাথী’। এই সিনেমা দিয়েই টালিউডে পথ চলা শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিৎ। হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রেমের এই ছবিতে অভিনয়ের পরেই গতি পেয়েছিল অভিনেতার ক্যারিয়ার। অন্যদিকে, ইন্ডাস্ট্রি পেয়েছিল ‘ও বন্ধু, তুমি শুনতে কি পাও’-এর মতো সুপারহিট গান এবং জিৎ ও প্রিয়াঙ্কার নতুন জুটি।
দুই চোখে বলিউডের সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ১৯৯৫ সালে জিতেন্দ্র পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। দুই বছরের চেষ্টার পর অবশেষে একটি হিন্দি মিউজিক অ্যালবামে কাজের সুযোগ পেলেন তিনি। অ্যালবামের নাম ‘বেওয়াফা তেরা মাসুম চেহেরা’। এরপর বলিউডের বেশ কিছু সিনেমার জন্য অডিশন দিতে শুরু করেন তিনি, কিন্তু প্রতিবারই সুযোগ ফসকে যাচ্ছিল তাঁর হাত থেকে। সুযোগ এল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগৎ থেকে।
এরপর একটি তামিল সিনেমায় অভিনয়ের সুযোগ পান জিতেন্দ্র। সেই ছবির নাম ‘চান্দু’। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘চান্দু’। হতাশ হয়ে তিনি ফিরে আসেন কলকাতায়। সেখানেই তাঁর জীবনের দ্বিতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংস শুরু হওয়া বাকি ছিল! পরিচালক হরনাথ চক্রবর্তীর ‘সাথী’ সিনেমার নায়ক হয়ে জিতেন্দ্র থেকে তিনি হয়ে ওঠেন জিৎ। বাকিটা ইতিহাস।
‘সাথী’ সিনেমাটি শুধু জিতের নয়, টালিউড ইতিহাসেরও অন্যতম ব্যবসায়িক সফল সিনেমা। একটানা ২৫ সপ্তাহ ‘হাউসফুল’ ছিল সিনেমাটি। এর সাফল্যের পর জিতকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তাই দিনটি জিতের জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
দিনটিকে স্মরণ করে আজ শুক্রবার ফেসবুকে বিবৃতি দিয়েছেন জিৎ। সেখানেই প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ান ও দর্শকদের ধন্যবাদ দিয়েছেন জিৎ। সঙ্গে জানিয়েছেন, শুধু ‘সাথী’ সিনেমার জন্য নয়, দিনটি অন্য একটি কারণেও তাঁর কাছে বিশেষ। কারণ ২০০৯ সালে আজকের এই দিনে মনের মানুষ মোহনার সঙ্গে প্রথমবার দেখা হয় জিতের। আর সেখান থেকেই প্রেম, বিয়ে।
টালিউড থেকে বহু দিন আগে সরে গেলেও ‘সাথী’র ২২তম জন্মদিনে স্মৃতিমেদুর প্রিয়াঙ্কাও। জিতের মতো তিনিও ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন।

মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামের দুটি সিনেমা বানিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসু। মোশাররফের পর বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। ইতিমধ্যে শেষ হয়েছে ‘শেকড়’ নামের সিনেমাটির শুটিং।
১৫ মিনিট আগে
ঈদে নানা ধরনের অনুষ্ঠানের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি থাকে সিনেমা নিয়ে আয়োজন। বেশ কিছু নতুন সিনেমার টিভি প্রিমিয়ারও হয় ঈদে। ইতিমধ্যে ছয়টি নতুন সিনেমার প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে চ্যানেল আই।
৩০ মিনিট আগে
৯২ বছর বয়সে পরপারে পাড়ি দিয়েছেন কিংবদন্তি কথাসাহিত্যিক শংকর। বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া এই সাহিত্যিকের কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখায় উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের কথা। সেসব কাহিনি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি।
৪০ মিনিট আগে
চার দশকের বেশি সময় পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান। তাঁদের নিয়ে সিনেমা বানাচ্ছেন নেলসন দীলিপ কুমার। ২০২৩ সালে রজনীকান্তকে নিয়ে ‘জেলার’ বানিয়ে যিনি ব্যাপক সাফল্য পেয়েছিলেন।
১ ঘণ্টা আগে