অস্ত্র আমদানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২৬তম। আর বাংলাদেশে শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশ হলো চীন। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত ট্রেন্ড ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার-২০২৩ শীর্ষক অস্ত্র কেনাবেচার পঞ্চবার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এসআইপিআরআইয়ের তথ্য অনুসারে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বে যে পরিমাণ অস্ত্র আমদানি হয়েছে, তার দশমিক ৯ শতাংশ কিনেছে বাংলাদেশ। আগের কয়েক বছরের তুলনায় এই সময়ে বাংলাদেশের অস্ত্র আমদানি বেশ কমেছে। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ বৈশ্বিক অস্ত্র আমদানির ১ দশমিক ২ শতাংশ কিনেছিল।
বাংলাদেশে শীর্ষ সরবরাহকারী দেশ হলো চীন। দেশটি কেবল বাংলাদেশেই শীর্ষ সরবরাহকারী নয়, বিশ্বের চতুর্থ শীর্ষ অস্ত্র রপ্তানিকারকও। বিশ্বের মোট অস্ত্র রপ্তানির ৫ দশমিক ৮ শতাংশ করে চীন। দেশটির অস্ত্র আমদানিতে শীর্ষ তিন দেশ হলো পাকিস্তান, বাংলাদেশ ও থাইল্যান্ড। অস্ত্র রপ্তানিকারকের তালিকায় শীর্ষ তিন দেশ হলো যথাক্রমে—যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া।
এদিকে, বাংলাদেশ অস্ত্র কেনা কমালেও প্রতিবেশী দেশ ভারতই গত পাঁচ বছরে পৃথিবীর অন্য যেকোনো দেশের চেয়ে বেশি অস্ত্র কিনেছে। এসআইপিআরআইয়ের তথ্য অনুসারে, ২০১৪ থেকে ২০১৮—এই পাঁচ বছরের তুলনায় ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত পাঁচ বছরে ভারতের অস্ত্র আমদানি ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। যদিও ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে দেশের ভেতরেই বিপুলসংখ্যক অস্ত্র তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে ভারত সরকার।
ভারত রাশিয়ার কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। গত পাঁচ বছরে ভারতের আমদানি করা অস্ত্রের এক-তৃতীয়াংশের বেশি (প্রায় ৩৬ শতাংশ) রাশিয়া সরবরাহ করেছে।
শুধু তা-ই নয়, গত পাঁচ বছরে ফ্রান্স যে দেশে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে, সেই দেশটিও ভারত। পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের সরবরাহ করা অস্ত্রের ৩০ শতাংশই গেছে ভারতে।
এসআইপিআরআইয়ের প্রতিবেদন বলছে, ২০১৪-১৮ পঞ্চবার্ষিকের তুলনায় ২০১৯-২৩ পঞ্চবার্ষিকে ফ্রান্সের অস্ত্র ব্যবসা ৪৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর ফলে রাশিয়াকে টপকে যুক্তরাষ্ট্রের পর ফ্রান্সই এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। মূলত ভারত, কাতার ও মিসরে যুদ্ধবিমান সরবরাহ করার কারণেই ফরাসিদের অস্ত্র ব্যবসা ফুলেফেঁপে উঠেছে।

দেশের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও এক দুর্নীতিগ্রস্ত কোটিপতি গাড়িচালকের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মো. আতাউর রহমান নামের ওই গাড়িচালকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা...
১ ঘণ্টা আগে
শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষাক্রম যুগোপযোগী করা ও তার কার্যকর বাস্তবায়ন, স্তরভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং অনিয়ম-দুর্নীতি কমানোই নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন শিক্ষাবিদেরা। তাঁদের মতে, বিদ্যমান চিহ্নিত সংকটগুলো সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে শিক্ষায় গুণগত...
১০ ঘণ্টা আগে
দেড় বছরের অস্বস্তিকর দূরত্বের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক আবার স্বাভাবিকতার পথে এগোচ্ছে—এমনই ইঙ্গিত মিলছে দুই দেশের কূটনৈতিক তৎপরতায়। স্থবিরতার এই সময়টিকে ‘জমে থাকা বরফ’-এর সঙ্গে তুলনা করছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, সম্পর্কের সেই বরফ আবার গলতে শুরু করেছে, তবে তা ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বা এর দুই-এক দিন আগে বসবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১৩ ঘণ্টা আগে