গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটির মাধ্যমে একটানা ফ্লপের তকমা ঘোচাতে চলেছেন অক্ষয়। সিনেমাটির এই সাফল্যের মধ্যে নতুন এক তথ্য সামনে আনলেন প্রযোজক অজিত আধার। ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়, এমনটাই জানিয়েছেন তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’
প্রযোজক আরও জানিয়েছেন তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা একসঙ্গে এর আগে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’
‘ওএমজি ২’-এর প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গদর ২’ সিনেমাকেও শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘‘ওহ মাই গদর’’কে ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘গদর ২’ বক্স অফিস থেকে আয় করেছে ২৬১.৩৫ কোটি রুপি।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।

এবার মেহজাবীন সমালোচিত হচ্ছেন এয়ারপোর্টে মদের বোতলসহ ধরা পড়ার খবরে। প্রথমে চুপ থাকলেও আজ সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে বক্তব্য দেন মেহজাবীন।
৬ ঘণ্টা আগে
মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামের দুটি সিনেমা বানিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসু। মোশাররফের পর বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। ইতিমধ্যে শেষ হয়েছে ‘শেকড়’ নামের সিনেমাটির শুটিং।
১১ ঘণ্টা আগে
ঈদে নানা ধরনের অনুষ্ঠানের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি থাকে সিনেমা নিয়ে আয়োজন। বেশ কিছু নতুন সিনেমার টিভি প্রিমিয়ারও হয় ঈদে। ইতিমধ্যে ছয়টি নতুন সিনেমার প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে চ্যানেল আই।
১১ ঘণ্টা আগে
৯২ বছর বয়সে পরপারে পাড়ি দিয়েছেন কিংবদন্তি কথাসাহিত্যিক শংকর। বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া এই সাহিত্যিকের কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখায় উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের কথা। সেসব কাহিনি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি।
১২ ঘণ্টা আগে