ভৌতিক সিনেমা ভুলভুলাইয়া ২-তে সবার পিলে চমকে দিয়ে এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন বলিউডের মিষ্টি জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সামির বিদ্বানস। মুক্তি পাবে ২৯ জুন। মিউজিক্যাল রোমান্টিক গল্পের ‘সত্যপ্রেম কি কথা’য় কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার ও তিনটি গান। এবার সারপ্রাইজের পালা।
মুক্তির মাত্র কদিন আগে ‘সত্যপ্রেম কি কথা’য় নতুন চমক যোগ করছেন নির্মাতা সামির। জানা গেছে, কোক স্টুডিওর তুমুল আলোচিত গান ‘পাসুরি’ নতুনভাবে দেখা যাবে এ সিনেমায়। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার জন্য পাসুরি গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে শুরু হবে গানের শুটিং। মুম্বাইয়ে দুই দিন গানটির শুটিংয়ে অংশ নেবেন কার্তিক-কিয়ারা।
পাসুরি কোক স্টুডিওর ১৪তম সিজনের গান। পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলি শেঠ ও শেই গিলের গাওয়া গানটি হয়ে উঠেছিল তখনকার ক্রেজ। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের নাড়া দিয়েছিল পাসুরি। উঠে এসেছিল গত বছরের গুগল সার্চে শীর্ষ অবস্থানে। এমনকি জনপ্রিয়তায় বিটিএসের বাটারসহ বিশ্ববিখ্যাত অনেক শিল্পীর গানকে পেছনে ফেলে দিয়েছিল পাসুরি। এ পর্যন্ত ইউটিউবে ৫৯৪ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।
নির্মাতারা আশা করছেন, পাসুরির নতুন ভার্সন সিনেমাটির প্রচারণায় নতুন ম্যাজিক যোগ করবে। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, তাই গান এ সিনেমার প্রাণ। সেটার প্রমাণও পাওয়া গেছে প্রকাশিত তিনটি গানে। ‘নাসিব সে’, ‘গুজ্জু পাটাকা’ ও ‘সান সাজনি’ গানগুলো দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। পাসুরিসহ আরও দুটি গান আছে সিনেমায়। আরো অভিনয় করেছেন রাজপাল যাদব, গুজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা পাটেল প্রমুখ।

কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে প্রথম তিন বছর পরপর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। এ বছর একুশে পদক উঠেছে তাঁর ঝুড়িতে।
৫ ঘণ্টা আগে
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।
৫ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চলমান বার্লিন চলচ্চিত্র উৎসব। জুরিপ্রধান উইম ওয়েন্ডার্স ও জুরি সদস্য ইওয়া পুসজসিন্সকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক রাজনীতিসচেতন শিল্পী।
৫ ঘণ্টা আগে
প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১ দিন আগে