সুখবর দিলেন হালের সবচেয়ে আলোচিত বলিউড জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মা হতে চলেছেন বলে জানান আলিয়া।
এরই মধ্যে আলিয়া-রণবীর নবদম্পতির ঘরে নতুন অতিথি আসার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। গত ১৪ এপ্রিল তাঁদের গাঁটছড়া বাঁধা নিয়েও বিরাট উন্মাদনা ছিল অনুরাগীদের মধ্যে। এবার আলিয়ার দেওয়া সুখবরে সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিল।
সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের চেম্বারে পরীক্ষা করাচ্ছেন তিনি। আর ছবিতে স্পষ্ট ইঙ্গিত সন্তানসম্ভবা আলিয়া।
ছবির ক্যাপশনে আলিয়া লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি.... . কামিং সুন’। ছবিতে স্পষ্ট বোঝা না গেলেও, পাশে রণবীর বসে রয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। এর সঙ্গে শাবকসহ সিংহ ও সিংহির একটি ছবিও দিয়েছেন আলিয়া।
গত ১৪ এপ্রিল কাছের মানুষদের উপস্থিতিতেই চার হাত এক হয় দুজনের। ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে রূপকথার মতো ভালোবাসা বিয়ের পূর্ণতা পায়।

কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে প্রথম তিন বছর পরপর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। এ বছর একুশে পদক উঠেছে তাঁর ঝুড়িতে।
১ ঘণ্টা আগে
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।
১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চলমান বার্লিন চলচ্চিত্র উৎসব। জুরিপ্রধান উইম ওয়েন্ডার্স ও জুরি সদস্য ইওয়া পুসজসিন্সকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক রাজনীতিসচেতন শিল্পী।
১ ঘণ্টা আগে
প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১ দিন আগে