বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচারিত হবে নাটক ‘হৈ হৈ হল্লা’। শুভ বুদ্ধপূর্ণিমাকে ঘিরে ৫টি ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের হাসি-আনন্দের চিত্র গল্প আকারে তুলে ধরা হয়েছে এ নাটকে। ফলে ‘হৈ হৈ হল্লা’ নাটকটি একই সাথে আনন্দ, হাসি, শিক্ষা ও অসম্প্রদায়িকতার প্রতিচ্ছবি।
একটি বাড়ি, যেখানে বিভিন্ন ধর্মের কয়েক পরিবারের বাস। শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সেখানে চলে উৎসবের আয়োজন। সেই আয়োজনে সবার দৃষ্টি এড়িয়ে অদ্ভুত এক লোক ঢুকে পড়ে বাড়িতে। সে চুরি করে বই আর খাবার, কথা বলে সাধু ভাষায়। লোকটিকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার মজার ঘটনা। নাটকে বৌদ্ধধর্মের পঞ্চশীলের ভাবটিও ফুটিয়ে তোলা হয়েছে।
‘হৈ হৈ হল্লা’ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ। এছাড়া শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে যারার তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা ও স্বৌজঃ সায়ন্তন। নাটকটি লিখেছেন শাওন কৈরি, পরিচালনা করেছেন তোফায়েল সরকার।
দুরন্ত টিভির শুভ বুদ্ধপূর্ণিমার বিশেষ আয়োজনে ‘হৈ হৈ হল্লা’ নাটকটি দেখা যাবে আগামীকাল রোববার দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

এবার মেহজাবীন সমালোচিত হচ্ছেন এয়ারপোর্টে মদের বোতলসহ ধরা পড়ার খবরে। প্রথমে চুপ থাকলেও আজ সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে বক্তব্য দেন মেহজাবীন।
১ ঘণ্টা আগে
মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামের দুটি সিনেমা বানিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসু। মোশাররফের পর বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। ইতিমধ্যে শেষ হয়েছে ‘শেকড়’ নামের সিনেমাটির শুটিং।
৬ ঘণ্টা আগে
ঈদে নানা ধরনের অনুষ্ঠানের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি থাকে সিনেমা নিয়ে আয়োজন। বেশ কিছু নতুন সিনেমার টিভি প্রিমিয়ারও হয় ঈদে। ইতিমধ্যে ছয়টি নতুন সিনেমার প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে চ্যানেল আই।
৬ ঘণ্টা আগে
৯২ বছর বয়সে পরপারে পাড়ি দিয়েছেন কিংবদন্তি কথাসাহিত্যিক শংকর। বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া এই সাহিত্যিকের কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখায় উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের কথা। সেসব কাহিনি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি।
৬ ঘণ্টা আগে