হোম > চাকরি > সরকারি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ২৩ পদে চাকরি

চাকরি ডেস্ক 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ১৬তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২ আগস্ট থেকে। আবেদন করা যাবে ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

১. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

২. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ১টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৯৮০ টাকা (গ্রেড-১৬)।

৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৯৮০ টাকা (গ্রেড-১৬)।

৪. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী ৮টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৯৮০ টাকা (গ্রেড-১৬)।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন:

বিমানবাহিনীতে ৩৪২ বেসামরিক পদে নিয়োগ

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ জনের চাকরির সুযোগ

চা-বোর্ডে ৩৬ পদে নিয়োগ, আবেদন চলবে ২৫ আগস্ট পর্যন্ত

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ

গণপূর্ত অধিদপ্তরে ১৭৭ পদে চাকরি

বিএসইসিতে ১৮ পদে নিয়োগ, আবেদন শেষ ১০ আগস্ট

তিতাস গ্যাসে ১৩৫ পদে চাকরি এইচএসসি পাসেই আবেদন

বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ আগস্ট

পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ আগস্ট

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ২৪৩ পদে চাকরি