বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ৩৪ ক্যাটাগরির মোট ১১৭ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সব পদে আবেদন শুরু হবে ১ জুলাই থেকে। আবেদন করা যাবে আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (প্রশাসন) ৫টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (বিনিয়োগ) ৮টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণির এমবিএ অথবা অর্থনীতি, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা) ২টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (পুর) ২টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (পুর) ডিগ্রি পাস।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৫. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ২টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিগ্রি পাস।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৬. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা কর্মকর্তা ১টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৭. পদের নাম ও সংখ্যা: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা ৪টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিসহ হিসাবরক্ষক/ক্যাশিয়ার পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৮. পদের নাম ও সংখ্যা: জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার ১টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রিসহ ডিজিটাল, স্টিল ফটোগ্রাফী ও ভিডিওগ্রাফী, ফটোশপ বিষয়ে গণমাধ্যম উপযোগী কোর্সসহ ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রেরণ উপযোগী রেকর্ডিং ও ভিডিও ধারণ বিষয়ে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৯. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (পুর) ৫টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিং (পুর)-এ ডিপ্লোমা পাস।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১০. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ৩টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ)-এ ডিপ্লোমা পাস।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১১. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক)-এ ডিপ্লোমা পাস।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১২. পদের নাম ও সংখ্যা: সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাসসহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১৩. পদের নাম ও সংখ্যা: লাইব্রেরিয়ান ১টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রীসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর অথবা লাইব্রেরি সায়েন্সে স্নাতক সম্মান ডিগ্রি।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১৪. পদের নাম ও সংখ্যা: ইমাম ১টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কামিল পাসসহ মাদ্রাসা থেকে কারিয়ানা পাস হতে হবে।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
১৫. পদের নাম ও সংখ্যা: স্টোরকিপার ২টি (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৬. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ২টি (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৭. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা পরিদর্শক ৪টি (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাসসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদাসম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ৭টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
১৯. পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান ২টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমাসহ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (আর্কিটেকচার টেকনোলজি/আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি) সনদ প্রাপ্ত।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
২০. পদের নাম ও সংখ্যা: পাম্প অপারেটর ৫টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড থেকে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২১. পদের নাম ও সংখ্যা: মিটার রিডার ২টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২২. পদের নাম ও সংখ্যা: ফটোকপি মেশিন অপারেটর ২টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৭ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৩. পদের নাম ও সংখ্যা: মুয়াজ্জিন ২টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কারিয়ানা পাসসহ মোয়াজ্জিন হিসেবে ১ বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম দাখিল পাস।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৪. পদের নাম ও সংখ্যা: ইলেকট্রিশিয়ান ৪টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৫. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ১৮টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৬. পদের নাম ও সংখ্যা: রাজমিস্ত্রি ২টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৭. পদের নাম ও সংখ্যা: কুক ২টি (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা
২৮. পদের নাম ও সংখ্যা: ডিসপাস রাইডার ২টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ মোটর সাইকেল চালানোর দক্ষতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
২৯. পদের নাম ও সংখ্যা: প্লাম্বার সহকারী ২টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
৩০. পদের নাম ও সংখ্যা: মালি ২টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
৩১. পদের নাম ও সংখ্যা: সার্ভিস বয় ২টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
৩২. পদের নাম ও সংখ্যা: রাজমিস্ত্রি হেলপার ২টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
৩৩. পদের নাম ও সংখ্যা: ইলেকট্রিক হেলপার ৪টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস এবং লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
৩৪. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী ১১টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক/ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা।
শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে নিরাপত্তা কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা পরিদর্শক, নিরাপত্তাপ্রহরী ব্যতীত সব পদের বয়স ১৮-৩২ বছর হবে।
আবেদন ফি: ১ থেকে ১৪ নম্বর পদের আবেদন ফি ২২৩ টাকা। ১৫ থেকে ২৬ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা এবং ২৭ থেকে ৩৪ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ জুলাই, ২০২৬; বিকাল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি