বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরিতে ১৮ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২১ জুলাই থেকে, চলবে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (সাধারণ) ৩টি
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান, ক্যাপিটাল মার্কেট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (এমআইএস) ২টি
যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এমআইএস বা সমজাতীয় বিষয়ে স্নাতক বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত কর্মকর্তা ২টি
যোগ্যতা: স্নাতক পাস। ইংরেজি ও বাংলা সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৬০ শব্দের গতি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৪. পদের নাম ও সংখ্যা: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ২টি
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসনে স্নাতক পাস। কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
৫. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ১টি
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসনে স্নাতক পাস। কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৬. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১টি
যোগ্যতা: মেডিকেল টেকনোলজিতে (ফার্মেসি) ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৭. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ২টি
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা বা ভারী মোটরগাড়ি চালনায় বৈধ লাইসেন্সপ্রাপ্ত।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৫টি
যোগ্যতা: এসএসসি বা সমমান।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা: ২১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি ২২৩ টাকা। ৪ থেকে ৭ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ৮ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের প্রক্রিয়া: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬, রাত ১১: ৫৯টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন: