ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘এডিটর’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: এডিটর।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী–পুরুষ (উভয়ই)।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: ২৫–৩৮ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মধ্যাহ্নভোজের সুবিধা ও উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।
আরও পড়ুন: