হোম > চাকরি > এনজিও

কর্মী নেবে ব্র্যাক এনজিও, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

পদের নাম: সিনিয়র অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, বিপণন বা সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।