যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ থেকে ২০তম গ্রেডের ১৪ ক্যাটাগরির মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: প্রশাসক, ধানমন্ডি অঞ্চল ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি পাস। সংশ্লিষ্ট পদে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।
২. পদের নাম ও সংখ্যা: সহকারী স্থপতি ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি পাস। ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।
৩. পদের নাম ও সংখ্যা: প্রশিক্ষক (গ্রেড-৩) ২৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকসহ খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।
৪. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।
৫. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক) ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল/যান্ত্রিক/পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।
৬. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি) ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আর্কিটেক্ট প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।
৭. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি/সমাজবিজ্ঞান/পরিসংখ্যানসহ স্নাতক ডিগ্রি পাস।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।
৮. পদের নাম ও সংখ্যা: গ্রন্থাগারিক ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকসহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা। মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।
৯. পদের নাম ও সংখ্যা: রিপোর্টার ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। ক্রীড়া লেখকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)।
১০. পদের নাম ও সংখ্যা: ইনস্ট্রাক্ট্রেস ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকসহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা পাস।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)।
১১. পদের নাম ও সংখ্যা: সার্ভেয়ার ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাস।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।
১২. পদের নাম ও সংখ্যা: কার্যসহকারী ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস।
বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড–১৮)।
১৩. পদের নাম ও সংখ্যা: সহকারী স্যানিটারি ইন্সপেক্টর ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস।
বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড–১৮)।
১৪. পদের নাম ও সংখ্যা: মালি ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ফুলের বাগান সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–১৮)।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৮ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৯ ও ১০ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১২ থেকে ১৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ জুলাই, ২০২৬; বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন: