হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে ছয় বাল্যবন্ধুর আহাজারি অন্যদেরও কাঁদাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজন ১৮ বছর বয়সী সিয়াম। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে চলছে স্বজনদের আহাজারি। তবে ছয় তরুণের সম্মিলিত বিলাপ আর আহাজারি আলাদা করে নজরে পড়ছে সবার। তাঁরা সিয়ামের বাল্যবন্ধু। 

বন্ধুর জন্য তাঁদের এমন আহাজারি উপস্থিত সবাইকে আবেগআপ্লুত করে ফেলেছে। ছয় বন্ধুর কান্না আর বিলাপে সাধারণ উৎসুক লোকজনের চোখেও জল এসে যাচ্ছে।

প্রিয় বাল্যবন্ধুকে হারিয়ে জরুরি বিভাগের সামনে শিশুর মতো কাঁদছেন রাতুল। আহাজারি করতে করতে বলেন, 'আমার কোনো ভাই নাই, বোন নাই। ছিলাম সাতটা বন্ধু। আল্লাহ প্রিয় বন্ধুকে নিয়ে গেল!' রাতুলের এই বিলাপ দেখে অনেকেই কেঁদে ফেলেছেন।

হাসপাতালে আসা সিয়ামের স্বজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিয়াম দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কালিগঞ্জের কবুতরপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। বাবা মো. দুলাল মিয়া দিনমজুর। তাই সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে গুলিস্তানের একটি স্যানিটারি দোকানে কাজ নিয়েছিলেন। কাজের বাইরে সিয়ামের অবসরের সঙ্গী ছিলেন রাতুল, ইয়াসিন, ইব্রাহিম, আকাশ, সাকিব ও জুবায়ের। এক সঙ্গে বড় হয়েছেন এই সাত বন্ধু। কোথাও বেড়াতে গেলে অবশ্যই একসঙ্গে যেতে হবে। পরস্পরের সুখের দুঃখের সঙ্গী হয়ে উঠেছিলেন তাঁরা।

আজ মঙ্গলবার রাতে আগেভাগে কাজ থেকে ফিরে আসার কথা দিয়েছিলেন বন্ধুদের। বলেছিলেন, দ্রুত ফিরে বন্ধুদের সঙ্গে শবে বরাতের নামাজ পড়তে যাবেন। তিনি কথা রাখলেন না! পরে খোঁজাখুঁজি করে বন্ধুরা তাঁর লাশ পেলেন হাসপাতালের মর্গে!

গুলিস্তানের নর্থ সাউথ রোডের বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশের ক্যাফে কুইন ( পৌর ভবন) মার্কেটে আজ বিকাল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দুটি ভবন ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯০ জনেরও বেশি।

আরও খবর পড়ুন: 

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী