হোম > সারা দেশ > ঢাকা

জবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগের ঘোষণা

জবি সংবাদদাতা 

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ছয়জন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তাঁরা। 

পদত্যাগ করা ছাত্রলীগ নেতারা হলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহ সভাপতি তাওসিফ কবির, মনোবিজ্ঞান বিভাগ শাখার সহ সভাপতি রনি সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান নোমান এবং শিঞ্জন বসাক। 

মাহমুদুল হাসান নোমান ফেসবুকে লিখেন, ‘আমি নিজ ইচ্ছায় ও স্বজ্ঞানে ভূগোল ও পরিবেশ বিভাগ শাখা ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। সাধারণ শিক্ষার্থী হিসেবে ট্যাগ লাইনে বাকি দিন কাটাতে চাই।’ 

পদত্যাগের ঘোষণা দেওয়া তাওসিফ কবির আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শ মনে-প্রাণে ধারণ করি। ক্যাম্পাসের প্রথম দিন থেকে ছাত্রলীগ করি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমার মনে আঘাত করেছে। তাই সংগঠনের প্রতি পূর্ণ ভালোবাসা ও সম্মান রেখে পদত্যাগ করছি।’

আরও খবর পড়ুন:

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মিরপুরে দেয়াল ধসে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

পলকের শুনানির দিনে স্লোগান: আদালত এলাকা থেকে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত বেড়ে ২

খাবারের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাক লেবেলিং’ স্পষ্ট ও বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড