হোম > খেলা > অন্য খেলা

বিদেশ সফরের তালিকা থেকে ছয় সরকারি কর্মকর্তাকে বাদ দিলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতার রদবদলের পর দেশের সব খেলাধুলাতেই বইছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশের প্যারালিম্পিক কমিটিতেও দেখা গেছে সেই ছাপ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্যারিস সফরের তালিকা থেকে ছয় সরকারি কর্মকর্তার নাম কেটে দিয়েছেন।

২৮ আগস্ট প্যারিসে শুরু হচ্ছে প্যারালিম্পিক গেমস। সেখানে দল পাঠাচ্ছে বাংলাদেশ। দুই খেলোয়াড়সহ ১৩ কর্মকর্তার যাওয়া নিয়ে হচ্ছিল আলোচনা-সমালোচনা। সেটির পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ  বিদেশ সফরের তালিকা থেকে ছয় সরকারি কর্মকর্তাকে বাদ দিয়েছেন। তাঁরা হলেন রেবেকা সুলতানা, মোহাম্মদ মাকসুদুর রহমান, নিগার হায়দার, মোহাম্মদ ফয়সাল হাসান উল্লাহ, মোহাম্মদ আমিনুল ইসলাম  ও মোহাম্মদ সানাউল হক।  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বাদ দেওয়ার কথা নিশ্চিত করেছে, যেখানে রেবেকা ও মাকসুদ ছিলেন আয়োজক কমিটির অতিথি। ফয়সাল ছিলেন টিম কর্মকর্তা এবং নিগারের পদ ছিল ‘শেফ দে মিশনের’ সহকারী। আমিনুল ও সানাউল অন্য দুই সরকারি কর্মকর্তা। 

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতন হয়েছে ৫ আগস্ট। তবে প্যারালিম্পিকের এই সরকারি আদেশ (জিও) দেওয়া হয়েছে তারও আগে ১৮ জুলাই। সেই পুরোনো তালিকা থেকে ছয় কর্মকর্তাকে ছাঁটাইয়ের পর বাকি রইলেন সাতজন। সেখানে দুই ক্রীড়াবিদ আল-আমিন হোসেন ও ঝুমা আক্তার খেলবেন আর্চারি ইভেন্টে। কোচ হিসেবে যাচ্ছেন নিশীথ দাস ও চিকিৎসক হচ্ছেন মনিরুল ইসলাম। আসিফ সোবহান যাচ্ছেন দলের কর্মকর্তা হিসেবে। ফখরুদ্দিন হায়দার যাবেন শেফ হিসেবে। জাতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান হিসেবে যাবেন ড. শেখ আবদুস সালাম।

আরও খবর পড়ুন:

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ

শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়