গাজী গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গাজী অটো টায়ারস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘প্রোডাকশন অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোডাকশন অফিসার।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি।
অভিজ্ঞতা: ৫-৭ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: পুরুষ।
বয়সসীমা: ২৮-৪০ বছর।
কর্মস্থল: কুমিল্লা (কুমিল্লা সদর দক্ষিণ)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি ও ২টি উৎসব বোনাসের সুবিধা রয়েছে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২৬।
সূত্র: বিডিজবস।
আরও পড়ুন: