হোম > চাকরি > বেসরকারি

অভিজ্ঞতা ছাড়াও নিয়োগ দিচ্ছে সিম্ফনি মোবাইল, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ নানা সুবিধা

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাক্ট ইউজার এক্সপেরিয়েন্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: প্রোডাক্ট ইউজার এক্সপেরিয়েন্স।

পদের নাম: এক্সিকিউটিভ।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি)।

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র:

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক দুটি ছুটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস দুটি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম