হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোখার প্রভাবে টেকনাফে বাড়ছে ঝোড়ো বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে

ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এই মুহূর্তে টেকনাফ উপকূল অতিক্রম করলেও এখনো ভয়াবহ রূপ ধারণ করেনি। আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির অগ্রভাগ এখন উপকূলে আছে। অনেক দূরে এটির মূল কেন্দ্র রয়েছে, যেটি আঘাত হানতে পারে আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রভাগ অতিক্রমের সময় বাতাসের গতিবেগ কম আছে। সর্বশেষ ঘূর্ণিঝড় বিজ্ঞপ্তি অনুযায়ী এটির কেন্দ্রে ১৯৫ কিলোমিটার থেকে শুরু করে ২১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ বাড়ছে। তবে স্থলভাগে আঘাত করার সময় গতিবেগ কমে যেতে পারে।’ 

টেকনাফে মধ্যরাত থেকে বৃষ্টি ও বাতাস শুরু হলেও সকালে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে সকাল ৮টার পরে বৃষ্টি ও বাতাস বাড়তে থাকে। টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ঢিল এলাকায় ও জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে গতকাল থেকে সাগর উত্তাল আছে। বাতাসের গতিবেগ বাড়লেও সেটি খুব বেশি নয়। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা এখনো আশ্রয়কেন্দ্রে যাননি। বাতাস ও বৃষ্টি বাড়লে তাঁরা আশ্রয়কেন্দ্রে যাবেন। টেকনাফ শহর ও শহরের আশপাশের এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে নিত্যনৈমিত্তিক কাজ। বিভিন্ন বাজার, মুদিদোকান, চায়ের দোকান ও হোটেলগুলো খোলা রয়েছে। টেকনাফের মেরিন ড্রাইভ অঞ্চল সাগর লাগোয়া বিধায় সেখানের অনেক বাসিন্দাই নিরাপদে চলে গেছে। তবে অনেক আশ্রয়কেন্দ্র এখনো ফাঁকা পড়ে আছে। 

স্থানীয় সিপিপি, অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সদস্যরা বলছেন, তাঁরা ঝড় পর্যবেক্ষণ করছেন। মানুষকে সচেতন ও তার জন্য মাইকিং করে তাদের নিরাপদে যাওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন:

বৃষ্টি আর বাড়তি ভাড়ার ভোগান্তি, তবুও থেমে নেই ঈদযাত্রা

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সড়ক প্রশস্ত করতে কাটা হলো কয়েক শ গাছ, ‘এত দেখলে কাজ থেমে যাবে’—উপজেলা প্রকৌশলী

আনোয়ারায় দুই গ্রামে ঈদ কাল

সীতাকুণ্ডে গরু নিয়ে ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আগুন-লোহার জীবনে ৫৫ বছর, এখনো থামেননি অরুণ কর্মকার

চট্টগ্রামের কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৭

চিটাগং চেম্বারের সভাপতি হলেন আমিরুল হক

জঙ্গল সলিমপুরে বিপুল টাকার সাম্রাজ্য রক্ষায় হামলা, র‍্যাব সদস্যরা অক্ষত: এসপি মাসুদ

জঙ্গল সলিমপুর: বুলডোজার দিয়ে র‍্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, এক্সকাভেটর দিয়ে খুঁড়ল রাস্তা