হোম > খেলা > অন্য খেলা

৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি: এএইচএফ

র‍্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের লড়াইয়ে ফুটিয়ে তুলতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ ব্যাংককের আরটিএএফ টার্ফে ৩-২ গোলে হেরেছেন আশরাফুল-আমিরুলরা।

বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ২৮তম। শ্রীলঙ্কা রয়েছে ৩৬ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে থেকেও লঙ্কানদের গতির কাছে পরাস্ত হতে হয়েছে আমিরুল-আশরাফুলদের।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে শ্রীলঙ্কা। ম্যাচের ৬ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে লঙ্কানদের এগিয়ে নেন সেরান বোথালে। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশ। ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান নির্ভরযোগ্য ডিফেন্ডার আশরাফুল ইসলাম।

​তবে সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬ মিনিটে কুশাল ভিরাপুলির ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় শ্রীলঙ্কা। এরপর দীর্ঘ সময় কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচের ৪৯ মিনিটে সুরেশ রত্নায়েকে গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। একই মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-২-এ নামিয়ে আনেন আমিরুল ইসলাম। শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা করেও সফল হতে পারেনি বাংলাদেশ।

প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। তবে আজ শ্রীলঙ্কার কাছে এই হারে পুল ‘বি’তে কিছুটা ব্যাকফুটে চলে গেল দল। শ্রীলঙ্কা টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে। বাংলাদেশের পরের ম্যাচ ৬ এপ্রিল উজবেকিস্তানের বিপক্ষে।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারায় ফিরবে তো ভারত

ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছেন সাকিব-মিরাজ, খেলা দেখবেন কোথায়

গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপে কে হলেন চ্যাম্পিয়ন

জুনিয়র নারী এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফ্রান্স নাকি ইংল্যান্ড, সান্ত্বনার জয় কে পাবে আজ

সিরিজে ফিরতে পারবে তো বাংলাদেশ

এবারও কি ফাইনালে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

সেমিফাইনালে কাকে পাচ্ছে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন