হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে স্প্যানিশ মিডফিল্ডারের যে ঐতিহাসিক গোল

শততম গোলের মাইলফলক অর্জন করা তো যেকোনো ফুটবলারেরই স্বপ্ন। তা সেটা নিজেরই হোক বা দলের-এমন রেকর্ড গড়তে চান সবাই। আর বিশ্বকাপে হলে তো তা হয়ে যায় ইতিহাস।  গতকাল আল থুমামা স্টেডিয়ামে স্পেন-কোস্টারিকা ম্যাচে ইতিহাসের পাতায় নিজের  নাম লেখালেন দানি অলমো।

আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ১১ মিনিটেই গোলের দেখা পান অলমো। গাভির পাস থেকে দারুণ এক শটে দলের প্রথম গোল করেন অলমো। তাতে ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে ‘সেঞ্চুরির’ রেকর্ড গড়ে স্পেন। স্পেনের আগে বিশ্বকাপে গোলের সেঞ্চুরি করে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ইতালি এবং ফ্রান্স।

অলমোর পরে স্পেন এরপর গোল করেছে আরও ছয়টি। যেখানে গতকাল কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। বিশ্বকাপে স্পেনের গোলসংখ্যা হলো ১০৬টি। ২২৯ গোল করে এই তালিকায় সবার ওপরে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির গোলসংখ্যা ২২৭। বিশ্বকাপ ইতিহাসে ২০০ এর ওপরে গোল করা দল হচ্ছে এই ব্রাজিল, জার্মানি।  

১। ব্রাজিল-২২৯
২। জার্মানি-২২৭
৩। আর্জেন্টিনা-১৩৮
৪। ইতালি-১২৮
৫। ফ্রান্স-১২৪
৬। স্পেন-১০৬

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ