আকিজ বশির গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস (ইডিপি) বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ১০ জনকে নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও অন্যান্য ভাতাদি ও সুবিধা প্রাপ্ত হবেন।
বিভাগ: সেলস (ইডিপি), আকিজ বশির গ্লাস।
পদের নাম: এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: ১-৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: ২৪-৩২ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স এবং ২টি উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস।
আরও পড়ুন: