অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘মিডিয়া কো-অর্ডিনেশন অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: মিডিয়া কো-অর্ডিনেশন অফিসার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিস।
বয়সসীমা: উল্লেখ নেই।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা এবং দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ২২ জুলাই, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম
আরও পড়ুন: