হোম > চাকরি > সরকারি

গণপূর্ত অধিদপ্তরে ১৭৭ পদে চাকরি

চাকরি ডেস্ক 

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ছয়টি ক্যাটাগরিতে মোট ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী ২ আগস্ট থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

১. পদের নাম: স্টেনোগ্রাফার/স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ৬টি (গ্রেড-১৩)

যোগ্যতা: স্নাতক/সমমানের পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বাংলা ও ইংরেজি সাঁটলিপির গতি মিনিটে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ/মিনিট এবং বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: ইমাম।

পদসংখ্যা: ৩টি (গ্রেড-১৪)

যোগ্যতা: কামিল/দাওরায়ে হাদিস অথবা আরবি/ইসলামিক বিষয়ে স্নাতক। হাদিস ও ফিকহে জ্ঞান, কিরাত পাঠে দক্ষতা, সুন্নতের অনুসারী এবং বিবাহিত হতে হবে। ধর্মীয় ও সামাজিক বিষয়ে লেখালেখি ও বক্তব্য দিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. পদের নাম: স্টেনোটাইপিস্ট/স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ৬টি (গ্রেড-১৪)

যোগ্যতা: স্নাতক/সমমানের পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বাংলা ও ইংরেজি সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. পদের নাম: নকশাকার।

পদসংখ্যা: ৩৬টি (গ্রেড-১৫)

যোগ্যতা: এসএসসি বা সমমানের পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদ। অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৫. পদের নাম: ভিটি অ্যাটেনডেন্ট।

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: এসএসসি বা সমমানের পাস এবং সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টিটিসি থেকে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

৬. পদের নাম: অফিস সহায়ক/এমএলএসএস।

পদসংখ্যা: ১২৩টি (গ্রেড-২০)।

যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০) টাকা।

বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ২ বছর চাকরিতে নিয়োজিত থাকতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৬ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সকল গ্রেডের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

বিএসইসিতে ১৮ পদে নিয়োগ, আবেদন শেষ ১০ আগস্ট

তিতাস গ্যাসে ১৩৫ পদে চাকরি এইচএসসি পাসেই আবেদন

বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ আগস্ট

পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ আগস্ট

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ২৪৩ পদে চাকরি

জুডিশিয়াল সার্ভিস কমিশনে ২৫০ পদে নিয়োগ

চা বোর্ড নেবে ৩৬ পদে চাকরির সুযোগ

জাতীয় ক্রীড়া পরিষদে ৪৯ জনের নিয়োগ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত

বিজিবিতে ১৭৪ পদে নিয়োগের আবেদন শেষ ২৮ জুলাই

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ