হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশি পর্যটককে ড্রোনসহ আটক করেছে বিএসএফ

সীমান্ত অতিক্রম করার সময় ড্রোনসহ এক বাংলাদেশি পর্যটককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ কর্মীরা ওই বাংলাদেশিকে আটক করেছেন। তাঁর ব্যাগে পাওয়া গেছে ৯০ হাজার টাকা মূল্যের একটি ড্রোন। 

ওই পর্যটককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিএসএফ জানিয়েছে, তিনি ড্রোনটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনেছেন। কিন্তু ভারতীয় শুল্ক প্রবিধান এবং ড্রোন পরিবহন ও ব্যবহারের জন্য ডিজিসিএ নির্দেশিকা অনুযায়ী কেনার রসিদ, নিবন্ধন বা ভ্রমণের সময় মালামালের ঘোষণার নথি দেখাতে ব্যর্থ হয়েছেন। 

পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ড্রোন এবং আনুষঙ্গিক মালামালসহ ওই বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। তবে ওই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে ফাজিলকা সেক্টরে বিএসএফ সদস্যরা ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। এরপর তিন ঘণ্টার অনুসন্ধান অভিযান চালানো হয়। তবে সন্দেহজনক কিছুই উদ্ধার করতে পারেনি বিএসএফ। ড্রোনের মাধ্যমে দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ও মাদক চোরাচালানের প্রবণতা ইদানীং বিশ্বব্যাপীই ক্রমবর্ধমান সংকট হিসেবে দেখা দিয়েছে।

আরও খবর পড়ুন:

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

তৃণমূলে বড় ভাঙন, ৫৮ বিধায়কের বিদ্রোহ—বিরোধী দলনেতা ঋতব্রত

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২১, পাঁচ বাংলাদেশিসহ আহত অন্তত ৪০

পশ্চিমবঙ্গে তৃণমূলের সব কমিটি ভেঙে দিলেন মমতা

দিল্লিতে হোটেলে আগুন, অন্তত ২১ জনের মৃত্যু

মমতার বিস্ফোরক মন্তব্য—‘বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সবটাই জানি’

গরু পশু নয়, আমাদের মা—মুসলিম নেতাদের সতর্ক করলেন যোগী

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে ভিয়েতনামের চুক্তি, নিতে চায় ইন্দোনেশিয়াও

ভারতে মিয়ানমারের প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা, আলোচনা হবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে