হোম > বিনোদন > সিনেমা

শাকিব খানের ‘তুফান’ ট্রেলার ছাড়াই মুক্তির ইঙ্গিত

ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ডিরেক্টর ও কো–ফাউন্ডার মহেন্দ্র সোনি।

তুফান সিনেমার অন্যতম এই প্রযোজক ফেসবুকে লিখেছেন, ‘ট্রেলার রেডি, গান রেডি! পরিচালক রায়হান রাফীর অনুমোদনের অপেক্ষায় আছি। তিনি বললেন, “মুক্তির আগে আর কিছুই দরকার নেই।” তা-ও শাহরিয়ার শাকিলকে (প্রযোজক) বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন।’ পোস্টারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।

তবে মহেন্দ্র সোনির এই পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ট্রেলার মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত। একজন লিখেছেন, ‘সিনেমা ভালো বিজনেস করতে গেলে ট্রেলার ছাড়তেই হবে ঈদের আগে।’ আরেকজন লিখেছেন, ‘তার মানে ট্রেলার, আর গান আর আসছে না! তুফান কি শুধুই শাকিবিয়ানরা দেখবে?

সবার কাছে তুফান পৌঁছানোর জন্য এবং তাদের হলে আনার জন্য প্রচারণা আরও দরকার। কিন্তু তুফান টিম কোনো প্রচারণা আর করছে না। কেমন জানি হাইপ কমে যাচ্ছে।’

এর আগে গত দুই ঈদে ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয় শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ‘তুফান’ সিনেমার টিজার এবং ‘লাগে উরাধুরা’ ও ‘তুফান’ শিরোনামের দুটি গান। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা।

তুফানে শাকিবের নায়িকা হয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও টালিউডের মিমি চক্রবর্তী। ভিলেন হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু।

বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

দুই বাংলায় মুক্তি পাবে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

‘প্রিন্স’ নিয়ে সৃষ্ট জটিলতার কারণ জানালেন সাবেক প্রযোজক নেতা খসরু

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাবা, তাঁকে না জড়ানোর অনুরোধ পূজা চেরির

ঈদের আগেই মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

বাতিল হয়নি ‘প্যারাসাইট’ সিরিজ, সুখবর দিলেন পরিচালক

ঢাকায় ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার প্রদর্শনী

নুহাশের সিনেমায় আফজাল হোসেন

ঢাবিতে হয়ে গেল ‘আফটার দ্য সাইলেন্স’ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

‘সুরাইয়া’য় জুটি হলেন শ্যামল-তুষি, শুরু হয়েছে সিনেমার শুটিং