হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

স্বপ্ন ফিরল কফিনে, লক্ষ্মীপুরে সহোদরকে চিরবিদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি

কফিনবন্দী সহোদরকে শেষবারের মতো দেখতে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন লক্ষ্মীপুরের সজীব ও সুজন। সেই স্বপ্ন আর পূরণ হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পর গতকাল সোমবার রাতে কফিনবন্দী হয়ে দেশে ফিরেছে তাঁদের লাশ। আজ মঙ্গলবার সকালে চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়। শেষ বিদায়ে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহত দুই সহোদর প্রবাসী সজীব ও সুজন উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের ছেলে।

পারিবারিক সূত্র বলেছে, বড় ভাই সজীব দীর্ঘদিন সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে তিনি ছোট ভাই সুজনকে কাজের সহযোগিতার জন্য নিয়ে যান। ১৫ জুলাই রাতে খেজুরবোঝাই একটি পিকআপ ভ্যানে করে বাগান থেকে ফিরছিলেন তাঁরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সজীব ও সুজন। আইনি প্রক্রিয়া শেষে গতকাল রাতে তাঁদের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, সজীবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে তাঁদের পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে দুই ভাইয়ের অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কফিনবন্দী লাশ গ্রামে পৌঁছানোর পর শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ। আজ জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, হতাশ জেলে-ব্যবসায়ীরা

লক্ষ্মীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

এক বছর পরই বিএনপির কাছে জবাবদিহি আশা করবে মানুষ: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল লক্ষ্মীপুরের যুবকের

ঘরে অস্ত্র থাকার কথা বলে পুলিশ ডেকে স্বামীকে ফাঁসালেন গৃহবধূ

বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, শিক্ষক ইমরান হোসেন চাকরিচ্যুত

লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ: দৃশ্যমান ৭০ ভাগ, দুই উপজেলার স্বস্তি