হোম > সারা দেশ > ঢাকা

নিউ সুপার মার্কেটের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ব্রিফিং করে আগুন নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এই আগুন নেভাতে আরও সময় লাগবে।’

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘যেহেতু এখানে সব দাহ্য পদার্থ, তাই আগুন পুরোপুরি নেভাতে আমাদের আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নেভানো ও ডাম্পিংয়ের কাজ চলছে। এ কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।’

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এখনো কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কাজ করবেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রসঙ্গত, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আরও পড়ুন:

বিমানবন্দরে আগুনে পুড়েছে কুরিয়ার সার্ভিসের মালামাল, ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা

ওসমান হাদি হত্যা মামলা: তদন্তে মমতার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে সিআইডি

বিসিবির প্রকল্প: অনিয়মের প্রাথমিক প্রমাণ তদন্তের সুপারিশ দুদকের

কনটেইনারের ভেতর থেকেও আগুন দেখা গেছে: নির্বাহী পরিচালক

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন

রাজধানীর শান্তিবাগে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মা হারানো শিশু হোসাইনের চিকিৎসা আটকে আছে অর্থাভাবে

রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার দুজন রিমান্ডে