হোম > সারা দেশ > ঢাকা

নয়াপল্টনে নাশকতার আশঙ্কা: হাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন দিন আগে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনার পর থেকেই নয়াপল্টন এলাকা নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নানা নাটকিয়তার পর দলটির সমাবেশ হচ্ছে গোলাপবাগ মাঠে। তবু বিএনপির কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ। আজ এই এলাকায় নাশকতা হতে পারে এমন গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আছে বলে জানিয়েছেন ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার।

আজ শনিবার (১০ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর নয়াপল্টনের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘আশঙ্কা আছে বলেই রাস্তা বন্ধ রাখা হয়েছে। নিরাপদ মনে হলে খুলে দেওয়া হবে। সমাবেশ করে বিএনপির সবাই চলে না যাওয়া পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে।’

যদিও অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের বলেন, গোলাপবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সমাবেশ ঘিরে ঢাকায় নাশকতার কোনো আশঙ্কা নেই। তবু জননিরাপত্তার স্বার্থে শহরজুড়ে ২০ হাজার পুলিশ মোতায়েন রয়েছে।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী