হোম > খেলা > অন্য খেলা

ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ এখন পাকিস্তান

জাকার্তায় এশিয়ান কাপ হকিতে স্থান নির্ধারণীর প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম দুই কোয়ার্টারে ৩ গোল করে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ইন্দোনেশিয়া ম্যাচে ফেরার আভাস দিলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।

শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন রাসেল মাহমুদ জিমি। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। মাঝে ইন্দোনেশিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ক্ষীসা মিমোর গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

দারুণ এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকিট পেল বাংলাদেশ। পঞ্চম হওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। নিজেদের ম্যাচে আগের দিন ওমানকে হারিয়ে পঞ্চম হওয়ার লড়াইয়ের মঞ্চে উঠেছে পাকিস্তান। আগামী ১ জুন বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের জয়ী দল হবে পঞ্চম।

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। পরে মালয়েশিয়ার কাছেও ৮-১ গোলে হেরে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয়েছিল দল।

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ

শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়