হোম > খেলা > অন্য খেলা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ আর্চারির প্রথম লেগে সোনা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে এই অর্জন এনে দেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিব। ফাইনালে আজ ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোর ব্যবধানে হারিয়েছেন তাঁরা।

কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম সোনা। এর আগে কয়েকবার ফাইনালে উঠলেও সফল হতে পারেনি। এবার আর কোনো ভুল করেননি হিমু-ঐশ্বর্য-রাকিবরা।

ভিয়েতনামের বিপক্ষে প্রথম সেটেই ৫৭-৫৫ ব্যবধানে জেতে বাংলাদেশ। পরের সেটে জয় আসে ৫৮-৫৬ ব্যবধানে। তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়েতনাম। জয় পায় ৫৮-৫৭ ব্যবধানে। তবে শেষ সেটে তাদের গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। ৫৯-৫৬ ব্যবধানে জিতে নিয়ে নিশ্চিত করে সোনা।

বাংলাদেশের কোচ মার্টিন ফ্রেডরিখ আজকের পত্রিকাকে বলেন, ‘একেবারে শুরু থেকেই আমরা এগিয়ে ছিলাম। যা শেষ পর্যন্ত ধরে রেখেছি। দুর্দান্ত এক ম্যাচ ছিল।’

বাংলাদেশ-ভিয়েতনাম ফুটবল ম্যাচ দেখবেন কোথায়

এশিয়া কাপ আর্চারিতে সোনার স্বপ্ন দেখছে বাংলাদেশ

জাপানের বিপক্ষে প্রতিশোধ কি নিতে পারবে অস্ট্রেলিয়া

ঈদ আনন্দেও ব্যস্ত থাকছে ক্রীড়াঙ্গন

রিয়াল-ম্যান সিটি হাইভোল্টেজ ম্যাচ দেখবেন কোথায়

না ফেরার দেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে দেখবেন কোথায়

ইউরোপা লিগের ম্যাচ দেখবেন কোথায়

রাতে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে বার্সেলোনা, খেলা দেখবেন কোথায়

বাংলাদেশ-উজবেকিস্তান নারী ফুটবল ম্যাচ কোথায় দেখবেন